আবারও ফিফার বর্ষসেরা দলের ‍মুকুট বেলজিয়ামের

স্পোর্টস ডেস্ক
২০ ডিসেম্বর ২০১৯, ১৪:৩৪আপডেট : ২০ ডিসেম্বর ২০১৯, ১৪:৩৭

বেলজিয়াম থাকলো শীর্ষেই আবারও ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে থেকে বছর শেষ করতে যাচ্ছে বেলজিয়াম। তাতে টানা দ্বিতীয় বছর ফিফার বর্ষসেরা দলের মুকুট পেয়েছে তারা। বাংলাদেশ আগের মতোই ১৮৭ নম্বরে।

২০২০ সালের ইউরো নিশ্চিতের পথে রবার্তো মার্তিনেজের দল তাদের ১০টি আন্তর্জাতিক ম্যাচের সবগুলোই জিতেছে। এর স্বীকৃতিতে শীর্ষে থেকে ২০১৯ সাল শেষ করবে বেলজিয়ানরা। গত অক্টোবরে সান মারিনোকে হারিয়ে সবার আগে ইউরোর মূল পর্বের টিকিট কেটেছিল তারা।

বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স বছর শেষ করবে দ্বিতীয় স্থানে থেকে। সেরা পাঁচে তৃতীয় ব্রাজিল, ইংল্যান্ড চতুর্থ আর পঞ্চম স্থানে উরুগুয়ে। বিশ্বকাপ রানার্সআপ ক্রোয়েশিয়া ও নেশনস লিগ ফাইনাল জয়ী পর্তুগালের সঙ্গে শীর্ষ দশে আছে স্পেন, আর্জেন্টিনা ও কলম্বিয়া।

এই বছর সবচেয়ে বেশি ধাপ এগোনো দল কাতার (৫৫), সারা বছরে ১৩৮ র‌্যাংকিং পয়েন্ট অর্জন করেছে। ২০২২ সালের বিশ্বকাপ আয়োজকরা ফেব্রুয়ারিতে ৩৮ ধাপ এগিয়ে যায় তারা।

নতুন দশকের প্রথম ফিফা র‌্যাংকিং প্রকাশিত হবে আগামী ২০ ফেব্রুয়ারি।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম