পগবাকে বিক্রি করবে না ম্যানইউ

স্পোর্টস ডেস্ক
২১ ডিসেম্বর ২০১৯, ১১:৪৩আপডেট : ২১ ডিসেম্বর ২০১৯, ১১:৪৭

পল পগবার সঙ্গে ওলে গানার সুলশার সেপ্টেম্বরের পর থেকে মাঠের বাইরে পল পগবা। অ্যাঙ্কেলের চোটে পড়া এই মিডফিল্ডারকে বিক্রি করে দেওয়ার গুঞ্জন বেশ ভালোভাবেই ডালাপালা মেলছিল। যদিও ম্যানচেস্টার ইউনাইটেড কোচ ওলে গানার সুলশার উড়িয়ে দিলেন সেই গুঞ্জন। জানালেন, জানুয়ারির দলবদলে ফরাসি তারকাকে বিক্রি করবে না ম্যানইউ।

চোটের সঙ্গে মাঠের বাইরের নানা বিতর্কে পগবা শিরোনামে এসেছেন অনেকবার। তাছাড়া রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাস তার দিকে নজর দিয়ে রেখেছে অনেকদিন থেকে। তাহলে কি পগবাকে বিক্রি করে দিতে চাইছে ম্যানইউ? ব্রিটিশ মিডিয়ায় চলমান এই গুঞ্জনের ইতি টানলেন সুলশার। ম্যানইউ কোচ নিশ্চিত করেছেন, ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতা মিডফিল্ডারকে বিক্রি করবে না তারা।

রবিবার ওয়াটফোর্ডের মাঠে খেলতে যাবে ম্যানইউ। এই ম্যাচের আগের সংবাদ সম্মেলনে সুলশারের কাছে পগবার ভবিষ্যতের ব্যাপারে জানাতে চাওয়া হয়েছিল। সেখানেই তিনি নিশ্চিত করেছেন, ‘জানুয়ারিতে পগবা বিক্রি হচ্ছে না।’

২০১৬ সালে জুভেন্টাস থেকে রেকর্ড ট্রান্সফারে ম্যানইউয়ে নাম লেখান পগবা। যে প্রত্যাশা নিয়ে তাকে ওল্ড ট্র্যাফোর্ডে আনা হয়েছিল, শুরুতে সেটা পূরণ করতে পারেননি। ছন্দে ফিরলেও চোটের কারণে আবার চলে যেতে হয়েছে মাঠের বাইরে। এখনও তিনি বাইরে আছেন অ্যাঙ্কেলের চোটে। ‍ফরাসি ফরোয়ার্ডের বর্তমান অবস্থা জানিয়েছেন সুলশার এই বলে, ‘দেখা যাক সে কেমন অনুভব করে, আমি তাকে কোনও রকম জোর করব না।’

শিষ্যের প্রশংসা করতেও ভুল হলো না ম্যানইউ বসের, ‘পগবা দারুণ এক খেলোয়াড়। আমরা বিশ্বের অন্যতম সেরা একজন খেলোয়াড়কে পেয়েছি।’

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম