বার্সা-ভ্যালেন্সিয়া মুখোমুখি শনিবার

স্পোর্টস ডেস্ক
০৪ ডিসেম্বর ২০১৫, ২০:২৯আপডেট : ১২ ডিসেম্বর ২০১৫, ২৩:৫৭

barca ভ্যালেন্সিয়ার দায়িত্ব নিয়ে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর আক্রমণ জুটির সামনে পড়তে যাচ্ছেন দলটির নবনিযুক্ত কোচ গ্যারি নেভিল। শনিবার বাংলাদেশ সময় রাত দেড়টায় বার্সার বিরুদ্ধে মাঠে নামছে ভ্যালেন্সিয়া। মেসি-নেইমার-সুয়ারজেরা এদিন ভ্যালেন্সিয়ার মাঠে আতিথ্য নেবেন।
গত ৩/৪ ম্যাচে রিয়াল, রোমাসহ শক্তিশালী প্রতিপক্ষকে বার্সা যেভাবে দুমড়ে মুচড়ে দিয়েছে তাতে গ্যারি নেভিলের কপালের ভাজ আরও বাড়বে হবে সে বিষয়ে সন্দেহ নেই।
ভ্যালেন্সিয়া এ মৌসুমে বরাবরের মতো দাপটের সঙ্গে খেলতে পারছে না। ১৩ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের ৯ নম্বরে তাদের অবস্থান। কাতালন ক্লাবটির চেয়ে ১৪ পয়েন্টে পিছিয়ে তারা।
অন্যদিকে দিনে দিনে ভয়ঙ্কর হয়ে উঠেছে এমএসএন জুটি। এল ক্লাসিকোতে রিয়ালকে বিধ্বস্ত করার পর একে একে রিয়াল সোসিয়েদাদ, রোমা ও ভিয়ানোভেন্স‌‌কে উড়িয়ে দিয়েছে বার্সা। যদি এমএসএন-ত্রয়ী নিজেদের ফর্ম ধরে রাখেন তবে তিক্ত অভিজ্ঞতা দিয়েই গ্যারি নেভিলের অভিষেক হচ্ছে তা একপ্রকার বলাই যায়!

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম