অন্যরকম রেকর্ডের সামনে গার্দিওলা

স্পোর্টস ডেস্ক
০৫ ডিসেম্বর ২০১৫, ১৫:৩৩আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৫, ০০:২৬

pep এক অন্যরকম সেঞ্চুরি তথা নতুন রেকর্ডের সামনে বায়ার্ন কোচ পেপ গার্দিওলা। ২০১৪ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত টানা ৯৯ ম্যাচে পৃথক দলকে খেলিয়েছেন তিনি। কোনও ম্যাচেই আগের একাদশ খেলাননি পেপ।
আজ বুন্দেসলিগায় মনশেনগ্লাডবাখের বিপক্ষে যদি আরও একবার পরিবর্তিত একাদশ নামান গার্দিওলা, তাহলে টানা ১০০ ম্যাচে ১০০টি আলাদা একাদশ খেলানোর ইতিহাস গড়বেন সাবেক এই বার্সা কোচ। সেটা হলে ফুটবল ইতিহাসে এটা হবে নতুন এক রেকর্ড।
পরবর্তী ম্যাচে কে খেলছেন আর কে খেলছেন না সে বিষয়ে খেলোয়াড়দের কিছু জানান না তিনি। পেপ বলেন, আমার সময় নেই প্রতি সপ্তাহে খেলোয়াড়দের কাছে গিয়ে ব্যাখ্যা করার যে কেন সে খেলছে না। আর কেউ খেলছে না মানে এই নয় যে আমি তাকে পছন্দ করি না। এটা তারা ভালোমতোই জানে।
তবে পেপ একা নন। ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন তার চেয়ে অনেক এগিয়ে। ফার্গি টানা ১৬৫ ম্যাচে আলাদা একাদশ খেলানোর রেকর্ড গড়েছেন। অন্যদিকে লিভারপুলে কোচ থাকাকালে ২০০৬ থেকে ২০০৭ সাল পর্যন্ত টানা ৯৯ ম্যাচের প্রতিটিতেই আলাদা একাদশ খেলিয়েছেন রাফায়েল বেনিতেজ।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম