রোনালদিনহো-মালদিনিরা আসছেন বঙ্গবন্ধু গোল্ডকাপে?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ডিসেম্বর ২০১৯, ২০:৪৭আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৯, ২০:৫৩

রোনালদিনহো ও পাওলো মালদিনি যখন এসি মিলানে সতীর্থ বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা শুরু হ্ওয়ার কথা আগামী ১৫ জানুয়ারি থেকে। চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত। ৬ দলের এই টুর্নামেন্টকে আকর্ষণীয় করার জন্য বিশ্বকাপ খেলা এক কিংবা দুজন সাবেক তারকা ফুটবলারকে ঢাকায় আনার চেষ্টা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ব্রাজিলের রোনালদিনহো, নেদারল্যান্ডসের রুদ খুলিত ও মার্কো ফন বাস্তেন, ইতালির পাওলো মালদিনি এবং আইভরিকোস্টের দ্রিদিয়ের দ্রগবার সঙ্গে বাফুফের যোগাযোগ চলছে বলে জানা গেছে।এই তারকাদের এক অথবা দুইজন যুক্ত থাকতে পারেন বঙ্গবন্ধু গোল্ডকাপ আয়োজনের সঙ্গে।

বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ অবশ্য নির্দিষ্ট কোনও তারকার নামোচ্চারণ না করে বলেছেন, ‘আমরা বঙ্গবন্ধু গোল্ডকাপকে সামনে রেখে বিশ্বকাপে খেলা সাবেক তারকাদের সঙ্গে যোগাযোগ করছি। এদের মধ্যে এক কিংবা দুজন ঢাকায় আসবেন।’

টুর্নামেন্টের ড্র ও ট্রফি উন্মোচন হবে আগামী ৪ জানুয়ারি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামাঙ্কিত প্রতিযোগিতায় এখন পর্যন্ত স্বাগতিক বাংলাদেশের সঙ্গে কিরগিজস্তান, মঙ্গোলিয়া, লাওস, শ্রীলঙ্কা ও কম্বোডিয়া জাতীয় দলের অংশগ্রহণ নিশ্চিত হয়ে রয়েছে।

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী