বারিধারাকে বিদায় করে দিল মুক্তিযোদ্ধা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ডিসেম্বর ২০১৯, ১৯:২২আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৯, ১৯:৪৫

মুক্তিযোদ্ধা-বারিধারা ম্যাচের একটি মুহূর্ত আগে গোল করেও লাভ হয়নি, হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে উত্তর বারিধারাকে। একই সঙ্গে টানা দ্বিতীয় হারে ফেডারেশন কাপের গ্রুপ পর্ব থেকে বিদায়ঘণ্টাও বেজে গেছে তাদের। আজ (মঙ্গলবার) বারিধারাকে ২-১ গোলে হারিয়ে বিদায় করে কোয়ার্টার ফাইনালের পথে বড় ধাপ ফেলেছে মুক্তিযোদ্ধা।

‘ডি’ গ্রুপে দুই ম্যাচ শেষে ১ জয় ও ১ ড্রতে মুক্তিযোদ্ধার ৪ পয়েন্ট। অন্যদিকে টানা দুই হারে বারিধারার পয়েন্টের ঘর এখনও খালি। বিদায় নিশ্চিত হওয়ায় শেষ ম্যাচটি তাদের জন্য কেবলই নিয়মরক্ষার।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে আক্রমণ চালিয়েছে মুক্তিযোদ্ধা। ১৩ মিনিটে এগিয়ে যাওয়ার ভালো সুযোগ পেয়েছিল তারা। কিন্তু ক্যামেরুনের পল এমিলের শট গোলকিপার আজাদ হোসেনের শরীরে লেগে প্রতিহত হলে উৎসব হয়নি মুক্তিযোদ্ধার ডাগআউটে। ৩৬ মিনিটে পল এমিলের আরেকটি চেষ্টা ব্যর্থ হয় বারিধারা গোলকিপারের দুর্দান্ত সেভে।

খেলার ধারার বিপরীতে ৪০ মিনিটে গোল হজম করে মুক্তিযোদ্ধা। ল্যান্ডিং দারবোর লক্ষ্যভেদে লিড নেয় বারিধারা। আরিফ হোসেনের পাস ধরে গাম্বিয়ান ফরোয়ার্ড প্রতিপক্ষের দুই ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে ডান পায়ের জোরালো শটে করেন লক্ষ্যভেদ। অবশ্য লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বারিধারা। বিরতির আগেই সমতায় ফেরে মুক্তিযোদ্ধা।

প্রথমার্ধের ইনজুরি টাইমে মুক্তিযোদ্ধাকে খেলায় ফেরান ইসমাইল বাঙ্গুরা। সারওয়ার জামান নিপুর পাস থেকে প্লেসিং শটে বল জালে জড়ান এই গিনিয়ান। ঘুরে দাঁড়ানো মুক্তিযোদ্ধা জয় নিশ্চিত করে ৭৪ মিনিটে, যখন নোরিতো হাসিগুচির ডান পায়ের জোরালো শট জড়িয়ে যায় জালে।

৩ পয়েন্ট পেয়ে স্বভাবতই উচ্ছ্বসিত মুক্তিযোদ্ধা কোচ আব্দুল কাইয়ুম সেন্টু, ‘আমরা ৩ পয়েন্ট পেয়েছি। খুব ভালো লাগছে। শুরুতে গোল হজম করতে হয়েছে। তবে ঘুরে দাঁড়িয়ে আমরা ম্যাচ জিতেছি। এখন শেষ ম্যাচ ভালো করে নকআউট পর্বে যেতে চাই।’

বারিধারা কোচ আলফাজ আহমেদ টানা দুই ম্যাচ হেরে বিষণ্ণ। অবশ্য এই প্রতিযোগিতা থেকে শিক্ষা নিতে চাইছেন তিনি, ‘ফেডারেশন কাপের অভিজ্ঞতা আমাদের লিগে কাজে দেবে। আগেই বলেছি ফেডারেশন কাপে আমাদের কোনও লক্ষ্য নেই।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম