বায়ার্নকে হারিয়ে দিল মনশেনগ্লাডবাখ

স্পে‌‌‌ার্টস ডেস্ক
০৫ ডিসেম্বর ২০১৫, ২৩:১১আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৫, ০১:০৮

fabian-johnson-and-havard-nordveit-cropped_11qbwb9ummz3t1hhru2a5c27pl দুরন্ত গতিতে ছুটতে থাকা বায়ার্ন মিউনিখকে হারিয়ে দিয়েছে বরুশিয়া মনশেনগ্লাডবাখ। পেপ গার্দিওলার ছাত্রদের ৩-১ গোলে হারিয়েছে দলটি। জার্মানির শীর্ষ লিগ বুন্দেসলিগার এবারের আসরে বায়ার্নের এটা প্রথম হার। আগের ১৪ ম্যাচের ১৩টিতেই জিতেছিল তারা, অন্য ম্যাচটি হয়েছিল ড্র।
মনশেনগ্লাডবাখের মাঠে প্রথমার্ধের আধিপত্য বিস্তার করে বায়ার্ন। তবে স্বাগতিকদের রক্ষণ ভাঙতে পারেনি তারা।
দ্বিতীয়ার্ধে দেখা গেল উল্টো চিত্র। ৫৪তম মিনিটে অস্কার ভেন্তের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ৬৬তম মিনিটে জার্মান মিডফিল্ডার লার্স স্টিন্ডল দ্বিতীয় ও ৬৮তম মিনিটে ফাবিয়ান জনসন তৃতীয় গোলটি করলে ৩-০ গোলে এগিয়ে যায় মনশেনগ্লাডবাখ। ৮১ মিনিটে বায়ার্নের হয়ে ব্যবধান কমান রিবেরি।
এ হারে পয়েন্ট টেবিলে তেমন নড়চড় হয়নি। ১৫ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বায়ার্ন। এক ম্যাচ কম খেলে ৩২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বরুশিয়া ডর্টমুন্ড।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম