হাল না ছেড়ে লড়াই করে যাবে ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক
০২ জানুয়ারি ২০২০, ১১:১০আপডেট : ০২ জানুয়ারি ২০২০, ২০:০৯

জোড়া গোল করেন গ্যাব্রিয়েল জেসুস গ্যাব্রিয়েল জেসুসের জোড়া গোলে গতকাল বুধবার এভারটনকে হারিয়ে বছর শুরু করলো ম্যানচেস্টার সিটি। উলভারহ্যাম্পটনের কাছে হারের পর হ্যাটট্রিক শিরোপার আশাটা তাদের একটু বিবর্ণ হয়ে পড়েছে। তবে টানা দুটি ম্যাচ জিতে আবার উচ্ছ্বসিত পেপ গার্দিওলা। এভারটনের বিপক্ষে ২-১ গোলে জেতার পর স্প্যানিশ কোচের খুশি, কারণ এখনও হাল ছেড়ে দেয়নি দল।

বছরের শেষ ম্যাচে শেফিল্ড ইউনাইটেডের পর ২০২০ সাল সিটিজেন শুরু করলো কার্লো আনচেলোত্তিকে প্রথম হারের স্বাদ দিয়ে। টানা দুই ম্যাচ জয়ের পর হেরে গেছে ইতালিয়ান কোচের এভারটন। এ নিয়ে প্রথমবার লিগে টানা পাঁচবার তাদের বিপক্ষে জিতলো ম্যানসিটি।

ফিল ফডেনের প্রথমার্ধের গোল ভিএআরে বাতিল হলেও বিরতির পর ৭ মিনিটের ব্যবধানে ম্যানসিটিকে ২-০ গোলে এগিয়ে দেন জেসুস। আগের দুটি ম্যাচ জেতা এভারটন লড়াইয়ে টিকে থাকে ৭১ মিনিটে রিচার্লিসনের গোলে। তবে ম্যানসিটিকে জয়বঞ্চিত করতে পারেনি তারা।

২১ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে ম্যানসিটি। তাদের চেয়ে এক পয়েন্টে এগিয়ে থেকে দ্বিতীয় স্থানে লেস্টার সিটি (৪৫)। ২ ম্যাচ কম খেলে সিটিজেনদের চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে শীর্ষ দল লিভারপুল (৫৫)। শিরোপার আশা না থাকলেও লেস্টারের সঙ্গে দৌড়ে থাকায় খুশি গার্দিওলা, ‘আমরা দারুণ খেললাম, ছেলেদের এ পারফরম্যান্সে আমি আনন্দিত। এই সময়টা খুব কঠিন, আমরা সত্যিই ভালো করেছি। আরও তিন পয়েন্ট পেয়ে লেস্টারের কাছে চলে গেলাম।’

খেলোয়াড়দের উজ্জীবিত মানসিকতায় মুগ্ধ টানা দুটি লিগ শিরোপা জয়ী কোচ, ‘প্রথম স্থান থেকে আপনি যখন অনেক দূরে, তখন অনেকে হাল ছেড়ে দেয়। কিন্তু আমরা কখনও হাল ছাড়বো না। আমাদের এভাবে এগিয়ে যেতে হবে। সামনে এফএ কাপ ও লিগ কাপ আছে। সেরা চারের লড়াইয়ে অন্য দলগুলো পয়েন্ট হারিয়েছে, তাই এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ জয়।’

শনিবার এফএ কাপের তৃতীয় রাউন্ডে শনিবার পোর্ট ভ্যালের মুখোমুখি হবে ম্যানসিটি। তিন দিন পর চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানইউর বিপক্ষে লিগ কাপ সেমিফাইনালের প্রথম লেগ খেলবে তারা। এই দুটি ম্যাচের জন্য লড়াকু মনোভাব ছেলেরা ধরে রাখুক, এটাই চান গার্দিওলা।

এদিকে ৫ ম্যাচ পর লিগে প্রথম জয় পেয়েছে আর্সেনাল। নিকোলাস পেপে ও সক্রেটিস পাপাস্তাপোলাসের গোলে ২-০ তে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে বছর শুরু করলো গানাররা, এটি ছিল নতুন কোচ মিকেল আর্তেতার প্রথম জয়। ২১ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে দশম স্থানে উঠেছে তারা। আর ৩১ পয়েন্ট নিয়ে পাঁচেই আছে ইউনাইটেড।

/এফএইচএম/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম