বার্সেলোনায় চোটের ধাক্কা

স্পোর্টস ডেস্ক
০৪ জানুয়ারি ২০২০, ১৪:৫১আপডেট : ০৪ জানুয়ারি ২০২০, ১৪:৫৪

চোটে ছিটকে গেছেন টের স্টেগেন ২০১৯ সাল শেষ করেছে তারা লিগ টেবিলের শীর্ষে থেকে। এক নম্বর জায়গা ধরে রাখতে নতুন বছরে প্রথমবার মাঠে নামতে যাচ্ছে বার্সেলোনা। নগর প্রতিপক্ষ এসপানিওলের বিপক্ষে কাতালান ডার্বি দিয়ে শুরু করা এই অভিযানে তারা যাচ্ছে দলের এক নম্বর গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেনকে।

হাঁটুর চোটে শুধু এই ম্যাচ নয়, স্প্যানিশ সুপার কাপে জার্মান গোলরক্ষকের খেলা নিয়েও জন্মেছে সংশয়। আজ (শনিবার) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় এসপানিওলের মাঠে আতিথ্য নেবে বার্সেলোনা। এই ম্যাচের আগের সংবাদ সম্মেলনে কোচ এর্নেস্তো ভালভার্দে নিশ্চিত করেছেন টের স্টেগেনের না খেলার ব্যাপারটি।

ছুটি কাটিয়ে সবার পরে অনুশীলনে যোগ দেন লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও আর্তুরো ভিদাল। লাতিন আমেরিকার তিন তারকা ফিরলেও টের স্টেগেন ছিলেন না অনুশীলনে। তখনই বছরের প্রথম ম্যাচে তার খেলা নিয়ে সংশয় জন্মেছিল। আর সংবাদ সম্মেলনে এসে সেটি নিশ্চিত করেছেন ভালভার্দে এই বলে, ‘টের স্টেগেনর হাঁটুতে সমস্যা আছে এবং সে সেরে ওঠার কাজ করছে। একটা পর্যায়ে আমাদের মনে হয়েছিল সে খেলতে পারবে না, আর এখন এটাই হচ্ছে।’

বার্সেলোনা কোচ পরে শোনালেন আবারও খারাপ খবর, ‘সে (টের স্টেগেন) কাতালান ডার্বি খেলতে পারবে না। স্প্যানিশ সুপার কাপেও তার খেলা কঠিন।’ ৮ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি সৌদি আরবের জেদ্দায় হবে স্প্যানিশ সুপার কাপ। চার দল নিয়ে এবার নতুন ফরম্যাটে হবে প্রতিযোগিতাটি।

টের স্টেগেনের চোটে নিজেকে প্রমাণের বড় সুযোগ পাচ্ছেন নেতো। গত গ্রীষ্মের দলবদলে ভ্যালেন্সিয়া থেকে বার্সেলোনায় যোগ দিয়ে চ্যাম্পিয়নস লিগে এক ম্যাচ খেললেও তার লিগে অভিষেক হচ্ছে আজই। টের স্টেগেনের আগে চোটে বার্সেলোনা হারিয়েছে ফরোয়ার্ড উসমান দেম্বেলে ও মিডফিল্ডার আর্থার মেলোকে।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম