চ্যাম্পিয়ন ফিলিস্তিনের গ্রুপে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জানুয়ারি ২০২০, ১৫:৩৪আপডেট : ০৪ জানুয়ারি ২০২০, ১৬:৩২

বঙ্গবন্ধু গোল্ডকাপের ড্র প্রতিযোগিতাটি হওয়ার কথা ছিল ডিসেম্বরে। তবে বঙ্গবন্ধুর নামে আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা তার জন্মশতবার্ষিকীতেই আয়োজন করতে যাচ্ছে বাফুফে। আগামী ১৫ থেকে ২৫ জানুয়ারি ছয় দল নিয়ে হতে যাওয়া বঙ্গবন্ধু গোল্ডকাপে একই গ্রুপে স্বাগতিক বাংলাদেশ ও বর্তমান চ্যাম্পিয়ন ফিলিস্তিন।

আজ (শনিবার) রাজধানীর একটি হোটেলে জমকালো আয়োজনে হয়েছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপের ড্র। ‘এ’ গ্রুপে বাংলাদেশ ও ফিলিস্তিনের সঙ্গে অন্য দল শ্রীলঙ্কা। আর ‘বি’ গ্রুপে রয়েছে প্রথমবার খেলতে আসা তিন দল−বুরুন্ডি, সেশেলস ও মরিশাস। ছয় দলের এই প্রতিযোগিতার সব ম্যাচই হবে বঙ্গবন্ধু স্টেডিয়ামে।

২০১৯ সালের শেষ দিকে আন্তর্জাতিক প্রতিযোগিতাটির ষষ্ঠ আসর আয়োজনের পরিকল্পনা ছিল বাফুফের। তবে এখন নতুন বছরের শুরুতে হচ্ছে। ড্র অনুষ্ঠানে পিছিয়ে যাওয়ার কারণ ব্যাখ্যায় বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেছেন, ‘এই প্রতিযোগিতা ডিসেম্বরে হওয়ার কথা ছিল। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এটা মুজিববর্ষে নিয়ে আসতে বলেন। এখানে অর্থমন্ত্রী কামাল ভাই (আ হ ম মুস্তফা কামাল) আছেন। বাজেটে ফুটবলকে অন্তর্ভুক্ত করেছেন তিনি। সবার সহযোগিতায় ফুটবল এগিয়ে যাবে।’

২০১৮ সালে বঙ্গবন্ধু গোল্ডকাপের সর্বশেষ আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ফিলিস্তিন। অনেক আশা নিয়ে বাংলাদেশ শুরু করলেও সেবার সেমিফাইনালেই দৌড় থেমে যায় স্বাগতিকদের। ১৯৯৬-৯৭ সালে শুরু হওয়া প্রতিযোগিতায় এখনও শিরোপা জেতা হয়নি বাংলাদেশের।

বঙ্গবন্ধু গোল্ডকাপের লাইনআপ:

গ্রুপ ‘এ’: বাংলাদেশ, ফিলিস্তিন ও শ্রীলঙ্কা

গ্রুপ ‘বি’: বুরুন্ডি, সেশেলস ও মরিশাস

/টিএ/কেআর/পিকে/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম