রিয়ালকে শীর্ষে তুললো ভারানের ‘মাথা’

স্পোর্টস ডেস্ক
০৪ জানুয়ারি ২০২০, ২৩:৪২আপডেট : ০৪ জানুয়ারি ২০২০, ২৩:৫২

গোলের পর এডার মিলিতাওর সঙ্গে ভারানের উদযাপন দুর্দান্ত জয়ে ২০২০ সাল শুরু করলো রিয়াল মাদ্রিদ। টানা তিন ম্যাচ ড্রয়ের পর লা লিগায় প্রথম জয়ের দেখা পেলো তারা এবং বার্সেলোনাকে টপকে উঠলো শীর্ষে।

অবশ্য হতে পারে শীর্ষস্থানটা রিয়াল মাত্রই কয়েক ঘণ্টা ধরে রাখল। এসপানিওলের মাঠে দিবাগত রাত ২টার ম্যাচ জিতলেই আবার এক নম্বরে উঠবে বার্সেলোনা। ১৯ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে আপাতত সবার ওপরে রিয়াল, এক ম্যাচ কম খেলে এক পয়েন্ট পেছনে বার্সা (৩৯)।

শীতকালীন বিরতির পর প্রথম ম্যাচে আত্মঘাতী গোল করেন গেতাফে গোলকিপার ডেভিড সোরিয়া, রাফায়েল ভারান ও লুকা মদরিচ। ৩৪ মিনিটে ফারল্যান্ড মেন্ডির ক্রস ভারান হেড করার আগেই পাঞ্চ করতে গিয়ে নিজের জালে বল জড়ান সোরিয়া।

মৌসুমে এটাই কোনও গোলকিপারের প্রথম আত্মঘাতী গোল, যার সুবিধা নিলো রিয়াল ২০১৮ সালের পর। প্রথমার্ধে রিয়াল গোলকিপার থিবো কোর্তোয়ার তিনটি সেভ রিয়ালকে রাখে স্বস্তিতে।

বিরতির পর ৫৩ মিনিটে টনি ক্রুসের ফ্রি-কিক থেকে ভারান হেড করে ব্যবধান দ্বিগুণ করেন। অফসাইড সন্দেহে ভিএআর ব্যবহার করেন রেফারি, শেষ পর্যন্ত গোল বহাল থাকে।

ম্যাচের যোগ করা ষষ্ঠ মিনিটে ম্যাচের শেষ শটে তৃতীয় গোল করেন মদরিচ।

/এফএইচএম/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম