পঁয়তাল্লিশেই চলে গেলেন আজিজি আল আরমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জানুয়ারি ২০২০, ১৮:১৭আপডেট : ০৫ জানুয়ারি ২০২০, ২০:৫৬

আজিজি আল আরমান কিছু দিন আগে এএফসি ‘বি’ লাইসেন্স করেছিলেন। স্বপ্ন ছিল বড় স্তরে কোচিং করাবেন। কিন্তু ৪৫ বছর বয়সে থেমে গেল আজিজি আল আরমানের জীবনের চাকা! রবিবার সকালে না ফেরার দেশে চলে গেছেন ঢাকার ফুটবলে পরিচিত এই মুখ। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন।

জাতীয় দলে কখনও খেলেননি। কিন্তু জাতীয় দলের আশপাশেই বিচরণ ছিল আজিজি আল আরমানের। ঢাকার বিভিন্ন ক্লাবে ফুটবল খেলেছেন। ঢাকা আবাহনী ছাড়াও ফরাশগঞ্জ, আরামবাগ ও মুক্তিযোদ্ধা রক্ষণভাগের অতন্দ্র প্রহরী ছিলেন। কিন্তু হৃদরোগে আক্রান্ত হয়ে আর হাসপাতাল থেকে ফিরতে পারেননি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি ।

আজ বিকেলে নারায়ণগঞ্জের জিমখানা মাঠে জানাজা শেষে বিকেলে পাইকপাড়া বড় কবরস্থানে তাকে দাফন করার কথা।

তার মৃত্যুতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতিসহ অনেকেই শোক প্রকাশ করেছেন।

/টিএ/পিকে/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম