মিনিস্টার ফ্রিজ বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ ফুটবল লিগে জয়ের মুখ দেখেছে বাংলাদেশ পুলিশ। আজ সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত লিগের একমাত্র খেলায় পুলিশ দল ১-০ গোলে টি অ্যান্ড টি ক্লাবকে পরাজিত করে।
খেলার ১৫ মিনিটে আশরাফুলের গোলে এগিয়ে যায় বাংলাদেশ পুলিশ। সে গোলটিই শেষ পর্যন্ত গড়ে দেয় জয়-পরাজয়ের ব্যবধান।
মঙ্গলবারের মাঠে নামবে উত্তর বারিধারা ও ওয়ারি ক্লাব।
/আরএম/এমআর/








