নেইমার-এমবাপ্পের পাশে জ্বলছেন ইকার্দি

স্পোর্টস ডেস্ক
০৯ জানুয়ারি ২০২০, ১৬:১৩আপডেট : ০৯ জানুয়ারি ২০২০, ১৬:১৩

নেইমার, ডি মারিয়া, এমবাপের সঙ্গে ইকার্দির গোল উদযাপন এক মৌসুমের জন্য ইন্টার মিলান থেকে ধারে প্যারিস সেন্ত জার্মেইতে গেছেন মাউরো ইকার্দি। নেইমার, কিলিয়ান এমবাপ্পে ও আনহেল ডি মারিয়ার সঙ্গে আক্রমণভাগকে দিয়েছেন ভয়ংকর রূপ। তাতেই ঝলসে গেলো সেন্ত এতিঁয়ে। আর্জেন্টাইন ফরোয়ার্ডের হ্যাটট্রিকে ৬-১ গোলে ১০ জনের দলকে উড়িয়ে ফরাসি লিগ কাপ সেমিফাইনালে উঠলো পিএসজি।

গতকাল বুধবার কোয়ার্টার ফাইনালে এতিঁয়েকে পাত্তাই দেয়নি ফরাসি চ্যাম্পিয়নরা। গতবার শেষ আটেই বিদায় নিয়েছিল পিএসজি। এবার দোর্দণ্ড প্রতাপে জিতলো। ফরাসি লিগ কাপের সেমিতে ওঠাটা অবশ্যই আনন্দের, তবে এই জয় পিএসজিকে আত্মবিশ্বাসের জ্বালানি জোগাবে চ্যাম্পিয়নস লিগে। নেইমার যেমন এবার চ্যাম্পিয়নস লিগে শিরোপার জয়ের বড় দাবিদার ভাবেন তার দলকে । ম্যাচ শেষে নেইমার, ইকার্দি, এমবাপ্পে ও ডি মারিয়ার এই আক্রমণভাগের প্রশংসায় পঞ্চমুখ মিডফিল্ডার মার্কো ভেরাত্তি।

চারজনই ছিলেন একাদশে। আড়াআড়ি শটে দুই মিনিটে জাল খুঁজে পান ইকার্দি। পার্ক দু প্রিন্সেসে সফরকারীদের অবস্থা আরও শোচনীয় হয়ে ওঠে ৩১ মিনিটে ওয়েসলি ফোফানা মাঠ ছাড়লে। ভেরাত্তিকে ফাউল করে এতিঁয়ের এই ডিফেন্ডার দ্বিতীয় হলুদ কার্ড দেখেন, তাতে শেষ ঘণ্টা ১০ জন নিয়ে খেলতে হয় তাদের।

ডি মারিয়ার বানিয়ে দেওয়া বলে নেইমার ব্যবধান দ্বিগুণ করেন। পিএসজি ৩-০ তে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে অতিথি দলের গোলকিপার জেসি মউলিনের আত্মঘাতী গোলে। বিরতির পরপর এমবাপ্পের ক্রস থেকে ইকার্দি দলের চতুর্থ গোল যোগ করেন। ম্যাচ-ঘড়িতে এক ঘণ্টা পেরোনোর আগেই ইকার্দির হ্যাটট্রিকে স্কোর হয় ৫-০। পিএসজির জার্সিতে ১৯ ম্যাচে এটি ছিল তার ১৭তম গোল। এরপর আর্জেন্টাইন ফরোয়ার্ডের ক্রস থেকে গোলের খাতায় নাম লেখান এমবাপ্পে।

সর্বোচ্চ ৮ বারের চ্যাম্পিয়ন পিএসজির জালে বল জড়ায় এতিঁয়ে ৭১ মিনিটে। পেনাল্টিতে প্যারিস ক্লাবের গোলকিপার সার্জিও রিকো প্রথম শট ফেরালেও ফিরতি শটে গোল করেন কাবায়ে।

আগামী ১৯ ফেব্রুয়ারি বরুসিয়া ডর্টমুন্ডের মাঠে চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ খেলবে পিএসজি। এর আগে লিগ ওয়ান ও ফরাসি কাপ মিলিয়ে ৮ ম্যাচ খেলবে তারা। না বললেও চলে, ইউরোপিয়ান ফুটবলের শীর্ষ মঞ্চে নামার আগে এই আক্রমণভাগ নিজেদের ঝালিয়ে নেওয়ার যথেষ্টই সময় পাচ্ছে।

/এফএইচএম/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম