সবার চেয়ে দামি এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক
০৯ জানুয়ারি ২০২০, ১৯:১৪আপডেট : ০৯ জানুয়ারি ২০২০, ১৯:১৯

কিলিয়ান এমবাপ্পের দাম আড়াই হাজার কোটি টাকারও বেশি রিয়াল মাদ্রিদ চোখ দিয়ে আছে অনেকদিন হলো। লিভারপুলের ‍নামও শোনা যায়। সুইজারল্যান্ডভিত্তিক ফুটবল গবেষণা প্রতিষ্ঠান সিআইইএস-এর (ইন্টারন্যাশনাল সেন্টার ফর স্পোর্টস স্টাডিজ) জরিপ ক্লাব দুটি দেখেছে নিশ্চয়ই। কিলিয়ান এমবাপ্পেকে দলে নিতে চাইলে কিন্তু দলবদলের বিশ্বরেকর্ড গড়তে হবে তাদের। ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফরোয়ার্ডের বাজারমূল্য ২৬৫ মিলিয়ন ইউরো, বাংলাদেশি মুদ্রায় অঙ্কটা আড়াই হাজার কোটি টাকারও বেশি!

সিআইইএস-এর গবেষণা অনুযায়ী, বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন এমবাপ্পে। ২১ বছর বয়সী ফরোয়ার্ডকে কিনতে চাইলে বিশ্বরেকর্ড গড়তে হবে। এখন পর্যন্ত দলবদলের রেকর্ডটা নেইমারের দখলে। ২০১৭ সালে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে বার্সেলোনা থেকে আনতে প্যারিস সেন্ত জার্মেইয়ের খরচ হয়েছিল ২২২ মিলিয়ন ইউরো। সেই পিএসজিই আরেকটি বিশ্বরেকর্ড গড়তে পারে যদি এমবাপ্পেকে বিক্রি করতে চায়।

নেইমারকে কেনার বছরই মোনাকো থেকে ধারে এমবাপ্পেকে পার্ক দু প্রিন্সেসে এনেছিল প্যারিসের ক্লাবটি। একসঙ্গে আনতে গেলে উয়েফার ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে’র ঝামেলা পোহাতে হয় দেখে অনেকটা কৌশলে ২১ বছর বয়সী তারকার সঙ্গে চুক্তি করে পিএসজি। ধারের মৌসুম শেষে স্থায়ী ‍চুক্তি করতে কাতারি মালিকানার ক্লাবটির লেগেছিল ১৮০ মিলিয়ন ইউরো। সেই এমবাপ্পের বাজারমূল্য এখন ২৬৫ মিলিয়ন ইউরো।

একজন খেলোয়াড়ের ক্লাব ও জাতীয় দলের পারফরম্যান্স, বয়স, খেলার পজিশন, লিগের অবস্থান ও ওই ক্লাবের আর্থিক অবস্থান বিবেচনায় রেখে এই নিরীক্ষা চালিয়েছে সুইস গবেষণা প্রতিষ্ঠানটি। ইউরোপের শীর্ষ পাঁচ লিগ- লা লিগা, প্রিমিয়ার লিগ, বুন্দেসলিগা, সিরি আ ও লিগ ওয়ানের খেলোয়াড়দের দাম নিয়ে হওয়া গবেষণায় সবার ওপরে এমবাপ্পে। যেখানে নেইমারের দামকেও ছাড়িয়ে গেছেন তিনি। মাত্র ২১ বছর বয়সেই তার অনেক অর্জন, যার মধ্যে সবচেয়ে উজ্জ্বল ২০১৮ বিশ্বকাপের ট্রফি।

বার্সেলোনা থেকে ২২২ মিলিয়ন ইউরোতে বিক্রি হওয়া নেইমার কাগজে-কলমে অবশ্যই বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার। কিন্তু সাম্প্রতিক সময়ে মাঠ ও মাঠের বাইরের নানা ঘটনায় ব্রাজিলিয়ান খেলোয়াড়ের দাম পড়েছে অনেক। সিআইইএস-এর বিচারে নেইমারের মূল্য এখন ১০০ মিলিয়ন ইউরো! আর এই গবেষণার হিসাব আমলে নিলে দামে সাবেক সান্তোস তারকাকে ছাড়িয়ে গেছেন রাহিম স্টার্লিং। ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ডকে কিনতে খরচ করতে হবে ২২৩ মিলিয়ন ইউরো। তিনিই এখন দ্বিতীয় সর্বোচ্চ দামি ফুটবলার।

তৃতীয় স্থানে থাকা মোহামেদ সালাহর মূল্য ১৭৫ মিলিয়ন ইউরো। পরের চারটি স্থানে রয়েছেন জ্যাডন সানচো (১৬৭ মিলিয়ন), সাদিও মানে (১৫৫ মিলিয়ন), হ্যারি কেন (১৫০ মিলিয়ন) ও মার্কাস রাশফোর্ড (১৩৩ মিলিয়ন)। আট নম্বরে থাকা লিওনেল মেসির দাম ১২৫ মিলিয়ন। সেরা বিশের বাইরে থাকা ৩৪ ছাড়ানো ক্রিস্টিয়ানো রোনালদোর বাজারমূল্য ৮০.৩ মিলিয়ন ইউরো।

/কেআর/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম