জামালপুরে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ মাইনপুর-পুলিশ লাইন্সের

জামালপুর প্রতিনিধি
১২ জানুয়ারি ২০২০, ২১:০৫আপডেট : ১২ জানুয়ারি ২০২০, ২১:২৭

বঙ্গমাতা গোল্ডকাপ চ্যাম্পিয়ন পুলিশ লাইন্স স্কুল জামালপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবলের জেলা পর্যায়ের খেলা শেষ হয়েছে। ছেলেদের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে মাইনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর মেয়েদের ট্রফি হাতে নিয়েছে জামালপুর পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়।

মাইনপুর ১-০ গোলে সরিষাবাড়ী বাঙালি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে গোল্ডকাপ ট্রফি হাতে নেয়। আর বকশীগঞ্জ ধাতুয়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপক্ষে ২-১ গোলে জিতে বঙ্গমাতা গোল্ডকাপ চ্যাম্পিয়ন হয় পুলিশ লাইন্সের মেয়েরা।

আজ রবিবার শহরের জিলা স্কুল মাঠে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে তিন দিনব্যাপী টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: এনামুল হক। এছাড়াও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, সিংহজানি কাচারীপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার সরকার উপস্থিত ছিলেন। বিজয়ী ও রানার্সআপ দলকে ট্রফি ও মেডেল তুলে দেন অতিথিরা।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম