ফিলিস্তিনের সামনে আশাবাদী বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জানুয়ারি ২০২০, ২২:৫৮আপডেট : ১৪ জানুয়ারি ২০২০, ২৩:০১

ফিলিস্তিনের বিপক্ষে নামার আগে অনুশীলনে বাংলাদেশ বাংলাদেশের ফুটবলে শিরোপা নেই অনেকদিন। ২০১০ এসএ গেমসের পর আর ট্রফি আসেনি। এবার বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল নিয়ে আশায় বুক বেঁধেছে বাংলাদেশ।

শিরোপার লক্ষ্য নিয়ে উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ফিলিস্তিনের মুখোমুখি হবে স্বাগতিকরা। বুধবার বিকেল ৫টায় বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বিটিভি ও আরটিভি।

ফিফা র‌্যাঙ্কিংয়ে ফিলিস্তিন (১০৬) অনেক এগিয়ে বাংলাদেশের (১৮৭) চেয়ে। দল হিসেবেও অনেক শক্তিশালী মধ্যপ্রাচ্যের দেশটি। তবু আশাবাদী জেমি ডে। সংবাদ সম্মেলনে বাংলাদেশের কোচ বলেছেন, ‘কালকের ম্যাচে ফিলিস্তিন ফেবারিট। তাদের কয়েকজন ভালো খেলোয়াড় আছে, যারা যে কোনও সময় ম্যাচের গতিপথ বদলে দিতে পারে। তবে আমরা বিশ্বকাপ বাছাই পর্বে কাতার ও ভারতের বিপক্ষে যেভাবে খেলেছি তার পুনরাবৃত্তি করতে পারলে ভালো লড়াই হবে। এমনকি জিতেও যেতে পারি।’

নতুন বছর জয় দিয়ে শুরু করতে চান জাতীয় দলের ইংলিশ কোচ, ‘আমাদের খেলোয়াড়রা আত্মবিশ্বাসী। তাদের সামনে বড় চ্যালেঞ্জ। বছরের শুরুটা ভালোভাবে করতে চাই।’

মুখোমুখি লড়াইয়ে ফিলিস্তিন অনেক এগিয়ে। চার ম্যাচের তিনটিতেই জিতেছে তারা। বাংলাদেশ শুধু ২০০৬ সালে এএফসি চ্যালেঞ্জ কাপে ১-১ গোলে ড্র করেছিল। গত টুর্নামেন্টের সেমিফাইনালে ফিলিস্তিনের কাছেই ২-০ গোলে হেরে শিরোপা-স্বপ্ন ভেঙে যায় বাংলাদেশের।

এবার জাতীয় দলের ৬জনকে নিয়ে এসেছে ফিলিস্তিন। অলিম্পিক দলের আছে ৭জন, আর ১০জন নবাগত। কোচ মাকরাম দাবুব বলেছেন, ‘আমাদের অনেক নিয়মিত খেলোয়াড় আসেনি। তবে যারা এসেছে তাদের নিয়ে লড়াই করতে চাই। আমরা  শিরোপা জিততে এসেছি, ট্রফি নিয়েই দেশে ফিরতে চাই।’ বাংলাদেশকে সমীহ করে তার মন্তব্য, ‘ফিলিস্তিন ছাড়াও বাংলাদেশ ও বুরুন্ডির ট্রফি জেতার সামর্থ্য আছে।’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম