উলভসকে হারিয়ে ম্যানইউর প্রতিশোধ

স্পোর্টস ডেস্ক
১৬ জানুয়ারি ২০২০, ১১:৩৮আপডেট : ১৬ জানুয়ারি ২০২০, ১১:৪৬

হুয়ান মাতা করেন একমাত্র গোল গত মৌসুমের এফএ কাপ কোয়ার্টার ফাইনালে উলভারহ্যাম্পটনের কাছে হেরে বিদায় নিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। তৃতীয় রাউন্ডেও একই লজ্জা পেতে বসেছিল তারা। তবে রিপ্লে ম্যাচে প্রতিশোধ নিলো উলে গুনার সুলশারের ফুটবলাররা।

গত ৪ জানুয়ারি উলভসের মাঠে গোলশূন্য ড্র করেছিল ম্যানইউ। ওই ম্যাচে লক্ষ্যে একটিও শট নিতে পারেনি তারা। গতকাল বুধবার ওল্ড ট্র্যাফোর্ডে ১-০ গোলের জয়ে নিজেদের সেরাটা দিয়েছে। শেষ ৩২ নিশ্চিতের পথে প্রথমার্ধ কোনও দল গোল পায়নি, তবে ৫ শটের তিনটি নেয় ইউনাইটেড।

ম্যাচে দুই দলের পার্থক্য গড়ে দেন হুয়ান মাতা। অ্যান্থনি মার্শালের থ্রু-বলে ৬৭ মিনিটে একমাত্র গোল করেন স্প্যানিশ ফরোয়ার্ড। এর আগে ১০ মিনিটে ভিএআরে উলভসের একটি গোল বাতিল হয়। পেদ্রো নেতোর শট ম্যানইউর জালে ঢোকার আগে রাউল হিমেনেসের হাতে বল লাগে। কর্নার থেকে ম্যাট ডোহার্টির হেড পোস্টে লেগে আবার হতাশ করে উলভসকে।

ম্যানইউর জয় উচ্ছ্বাস মাটি করে দিয়েছে তাদের শীর্ষ গোলদাতা মার্কাস র‌্যাশফোর্ডের চোট। ড্যানিয়েল জেমসের বদলি নেমে মাত্র ১৬ মিনিট খেলে পায়ে আঘাত পান তিনি। আগামী রবিবার অ্যানফিল্ডে লিভারপুলের বিপক্ষে প্রিমিয়ার লিগ ম্যাচে শঙ্কায় পড়লেন ইংলিশ ফরোয়ার্ড।

চতুর্থ রাউন্ডে তাদের প্রতিপক্ষ গতবারের রানার্স-আপ ওয়াটফোর্ড অথবা ট্রানমেরে রোভার্স। দুই দলের বুধবারের রিপ্লে ম্যাচ পিছিয়ে গেছে ভেজা মাঠের কারণে।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম