রিয়ালের জয়ের নায়ক কাসেমিরো

স্পোর্টস ডেস্ক
১৮ জানুয়ারি ২০২০, ২৩:২৭আপডেট : ১৮ জানুয়ারি ২০২০, ২৩:৩৮

কাসেমিরোর গোলে জিতলো রিয়াল কয়েকদিন আগে স্প্যানিশ সুপার কাপ ট্রফি জিতেছিল রিয়াল মাদ্রিদ। সৌদি আরবের ক্লান্তি কাটিয়ে লা লিগাতেও সাফল্য পেলো তারা। শনিবার কাসেমিরোর জোড়ায় ২-১ গোলে সেভিয়াকে হারালো মাদ্রিদ ক্লাব।

এই জয়ে ২০ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরলো রিয়াল। দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনাকে (৪০) তারা ৩ পয়েন্ট পেছনে ফেললো। এক নম্বর জায়গাটি ফিরে পেতে রবিবার গ্রানাডার মুখোমুখি হবে কাতালান জায়ান্টরা।

প্রথমার্ধ স্কোর ছিল গোলশূন্য। যদিও সেভিয়া যায় লুক ডি ইয়ংয়ের গোলে। কিন্তু সাবেক ক্লাবের বিপক্ষে উদযাপনটা করা হয়নি কোচ হুলেন লোপেতেগির। ভিএআরে গোলটি বাতিল হয়।

ম্যাচের সময় এক ঘণ্টা হওয়ার আগেই লুকা ইয়োভিচের ফ্লিক থেকে রিয়ালকে এগিয়ে দেন কাসেমিরো। তবে ৬৪ মিনিটে ডি ইয়ং সমতায় ফেরান সেভিয়াকে। স্কোর সমান থাকেনি ৫ মিনিটের বেশি। লুকাস ভাসকেসের ক্রস থেকে দুর্দান্ত হেডে গোল করেন অরক্ষিত থাকা কাসেমিরো। রিয়ালের জার্সিতে প্রথম জোড়া গোল করেন তিনি।

শেষ ‍মুহূর্তে টনি ক্রুসকে ঠেকিয়ে ভ্যাকলিক রিয়ালের তৃতীয় গোল হতে দেননি।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী