ব্রাজিল গোলকিপার জুলিও সিজার ঢাকায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০২০, ১৮:৫৪আপডেট : ২২ জানুয়ারি ২০২০, ১৯:৪৯

ঢাকায় আসলেন ব্রাজিল গোলকিপার জুলিও সিজার ব্রাজিলের সাবেক তারকা গোলকিপার জুলিও সিজার এখন ঢাকায়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে অনুষ্ঠানরত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের শুভেচ্ছাদূত হিসেবে এসেছেন। বাফুফের আমন্ত্রণে ঢাকায় এসেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি।

হজরত শাহজালাল (রাঃ) আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার বিকেলে নেমেই সিজার বলেছেন, ‘প্রথম বাংলাদেশ সফর। এ দেশের ফুটবল সম্পর্কে তেমন কিছু জানি না। তবে এখানে থেকে জানার চেষ্টা করবো। এই দেশ সম্পর্কে জানবো। আমি এখানে আসতে পেরে খুশি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য।’

ব্রাজিলের হয়ে দুটি কনফেডারেশন কাপ ও  একটি কোপা আমেরিকা জেতা গোলকিপার আরও বলেছেন, ‘ব্রাজিল ফুটবলের অন্যতম পরাশক্তি। আমাদের অনেক আইডল আছে। যেমন রোনালদিনহো, নেইমার, কাকাসহ অনেকেই। বিশ্বের অনেক মানুষ যে আমাদের সমর্থন করবে এটা স্বাভাবিক।’

ঢাকায় জুলিও সিজার একদিনের সফরে সিজার বৃহস্পতিবার সকালে যাবেন ধানমন্ডির ৩২ নম্বর রোডের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে, সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। এরপর বাফুফে ভবনে স্বাধীনবাংলা ফুটবল দলের সঙ্গে মিলিত হবেন। বিকেলে উপভোগ করবেন বঙ্গবন্ধু গোল্ডকাপের সেমিফাইনাল। সংক্ষিপ্ত সফর শেষে ফিরে যাবেন সেদিনই।

২০১৮ সালে অবসরে যাওয়া সিজারের অর্জনের ভাণ্ডার কম সমৃদ্ধ নয়। ক্যারিয়ারের বেশিরভাগ সময় ইন্টার মিলানে কাটানো এই গোলরক্ষক ইতালিয়ান ক্লাবটির হয়ে জিতেছেন একটি চ্যাম্পিয়নস লিগ, টানা পাঁচটি সিরি ‘আ’ শিরোপা।  ১২ বছরের ইন্টার ক্যারিয়ারের সঙ্গে উপভোগ করেছেন জাতীয় দলে খেলার সময়টাও। খেলেছেন ২০০৬, ২০১০ ও ২০১৪ বিশ্বকাপ।

তবে ২০১৪ বিশ্বকাপ প্রসঙ্গ উঠলেই নিশ্চয় বেদনাক্রান্ত হন তিনি। ঘরের মাঠের ওই বিশ্বকাপেই সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হয়েছিল ব্রাজিল। মিনেইরোর সেই ম্যাচে সেলেসাওদের গোলবারের নিচে সেদিন ছিলেন জুলিও সিজার!

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের