রিয়ালের মুখোমুখি মালমো

স্পে‌‌‌ার্টস ডেস্ক
০৮ ডিসেম্বর ২০১৫, ০৯:৫৫আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৫, ১১:৩৪

real-madrid-cropped_18nc10934poiz129amkuiirfs3 চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ ‘এ’ থেকে আগেই শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে রিয়াল ও পিএসজি (প্যারিস সেন্ট জার্মেই)। এখন শীর্ষস্থান ধরে রাখার লড়াইয়ে বার্নাব্যুতে মঙ্গলবার রাত পৌনে ২টায় মালমোর মুখোমুখি হবে স্বাগতিক রিয়াল। প্রথম পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্ব ও গ্রুপের শীর্ষস্থান আগেই নিশ্চিত হয়েছে রিয়ালের। মালমোর বিপক্ষে ম্যাচটি তাই রিয়ালের জন্য তেমন কোনও গুরুত্বপূর্ণ নয়।
১০ বারের ইউরোপ চ্যাম্পিয়ন রিয়ালের সামনে সুইডেনের দলটি বড় কোনও বাধা হওয়ারও কথা নয়। প্রথম লেগে এই প্রতিপক্ষের মাঠে ২-০ গোলে জিতেছিল তারা।
গ্রুপের অন্য খেলায় শাখতার দোনেত্স্ককে আতিথেয়তা দেবে পিএসজি। ৫ খেলায় ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে ক্রিস্টিয়ানো রোনালদোরা। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে পিএসজি।
সি গ্রুপ থেকে আগেই নকআউট পর্বের ছাড়পত্র আদায় করে নিয়েছে স্প্যানিশ দল অ্যাতলেটিকো মাদ্রিদ ও পর্তুগিজ দল বেনফিকা। ৫ খেলায় দুই দলেরই সংগ্রহ ১০ পয়েন্ট। গ্রুপের শীর্ষস্থান নির্ধারণী ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে এ দুই দল। ঘরের মাঠে খেলার সুবিধা থাকছে বেনফিকার।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি