পয়েন্ট ব্যবধান কত, ভুলে গিয়েছিলেন ক্লপ!

স্পোর্টস ডেস্ক
২৪ জানুয়ারি ২০২০, ১৩:৫৯আপডেট : ২৪ জানুয়ারি ২০২০, ১৪:০১

ইয়ুর্গেন ক্লপ অদম্য গতিতে ছুটছে লিভারপুল। গতকাল বৃহস্পতিবার উলভারহ্যাম্পটনকে ২-১ গোলে হারিয়ে ১৬ পয়েন্টে এগিয়ে থেকে প্রিমিয়ার লিগের শীর্ষে অলরেডরা। কিন্তু এখনও মাটিতে পা রাখছেন ইয়ুর্গেন ক্লপ। আরও অবাক করার বিষয়, মলিনেক্স স্টেডিয়ামে নামার আগে পয়েন্টের ব্যবধান কত সেটাই জানতেন না লিভারপুলের জার্মান কোচ।

গত মঙ্গলবার শেফিল্ড ইউনাইটেডকে হারিয়ে ম্যানচেস্টার সিটি লিভারপুলের সঙ্গে ব্যবধান কমায় ১৩ পয়েন্টে। কিন্তু ক্লপ জানান, ব্যস্ত সূচির কারণে পয়েন্টের ব্যবধান ভুলতে বসেছিলেন। উলভসকে হারিয়ে ব্যবধান আবার ১৬ পয়েন্টে বাড়ানোর পর লিভারপুল কোচ বলেছেন, ‘কখন আমাদের ওপর অনেক চাপ ছিল, এ বছর নাকি গত বছর? মানুষ তো এমনই। আমি এসব নিয়ে ভাবি না।’

অন্যকে জিজ্ঞাসা করে ব্যবধানটা জানতে পারেন ক্লপ, ‘ঠিক কত পয়েন্টে আমরা এগিয়ে, সেটা আমি জিজ্ঞাসা করে জানতে পেরেছি, এটাই সত্যি। এ সপ্তাহে এটা আমি ভুলেই গিয়েছিলাম, এত ম্যাচ!’ আগামী সপ্তাহের ব্যস্ততার কথাও জানিয়ে রাখলেন তিনি, ‘আমি জানি আমরা রবিবার শ্রুসবুরির (এফএ কাপ) বিপক্ষে খেলবো এবং বুধবার ওয়েস্ট হ্যামের সেঙ্গ। পরের শনিবারও খেলা আছে। ৭ দিনে তিন ম্যাচ, অনেক বেশি।’

তবে নির্ভার থাকছেন লিভারপুল কোচ, অবশ্য সাদিও মানের চোট ভাবাচ্ছে তাকে, ‘আমরা সাদিও মানেকে হারালাম, চাপ বলেন আর দুর্ভাবনা বলেন, এটাই। অন্য কোনও চাপ নেই।’

২৩ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে সবার ওপরে লিভারপুল। দ্বিতীয় স্থানে থাকা ম্যানসিটি এক ম্যাচ বেশি খেলে পেয়েছে ৫১ পয়েন্ট।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম