ঘোড়ার গাড়িতে চড়ে সাবিনাদের দলবদল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০২০, ২১:২৪আপডেট : ২৬ জানুয়ারি ২০২০, ২১:২৬

ঘোড়ার গাড়িতে দলবদল করলেন বসুন্ধরা কিংসের খেলোয়াড়রা বাফুফে ভবন বলতে গেলে তাদের বাড়ি-ঘর। বাফুফে ভবনে থেকেই খেলতে নামেন তারা, অংশ নেন অনুশীলনে। কিন্তু রবিবার সাবিনা-মারিয়া-মৌসুমিরা এলেন অন্যভাবে, ঘোড়ার গাড়িতে চড়ে। অংশ নিলেন দলবদলে।

এবার মহিলা ফুটবল লিগে সাবিনাদের নতুন দল বসুন্ধরা কিংস। ৩১ জানুয়ারি লিগ শুরু হওয়ার কথা থাকলেও হচ্ছে না। শুরুর তারিখ পরে জানাবে বাফুফে।

জাতীয় দলের ১৯ জন সহ ২৩ জন খেলোয়াড়কে নিয়েছে বসুন্ধরা। সাবিনা খাতুন, মারিয়া মান্ডা, কৃষ্ণা রানী সরকার, মিশরাত জাহান মৌসুমি, মনিকা চাকমা, রুপনা চাকমাকে নিয়ে তারাই সবচেয়ে শক্তিশালী দল।

ক্লাব সভাপতি ইমরুল হাসানের লক্ষ্য শিরোপা, ‘আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য দল গড়েছি। মেয়েদের ভালো পারিশ্রমিক দিচ্ছি। আশা করি, চ্যাম্পিয়ন হতে পারবো।’ কোচ মাহমুদ শরীফা অদিতিরও একই লক্ষ্য, ‘আমরা শক্তিশালী দল গড়েছি। চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলবো।’

২০১৩ সালের পর লিগ হতে যাচ্ছে, তাই বসুন্ধরার বেশিরভাগ ফুটবলার অভিষেকের অপেক্ষায়। সানজিদা আক্তার বলেছেন, ‘আগে কখনও লিগে খেলতে পারিনি। এবার প্রথম খেলতে যাচ্ছি। নিজের সেরাটা দিয়ে চ্যাম্পিয়ন হতে চাই।’

নতুন দলে এসে মারিয়া উচ্ছ্বসিত, ‘জাতীয় দলের বেশিরভাগ ফুটবলার এবার বসুন্ধরায়। তাই মনে হচ্ছে জাতীয় দলেই আছি। এখানে আসতে পেরে আমি খুব খুশি। ক্লাবকে ট্রফি এনে দিতে চাই।’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম