শুরু না হতেই লিগ পেছালো ২ সপ্তাহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জানুয়ারি ২০২০, ১৭:২৯আপডেট : ২৯ জানুয়ারি ২০২০, ১৭:৩৬

বাফুফেতে পেশাদার ফুটবল লিগ কমিটির সভা আগেই ইঙ্গিত মিলেছিল যে প্রিমিয়ার ফুটবল লিগ পিছিয়ে যেতে পারে। অবশেষে তাই হলো। আগামী ৩০ জানুয়ারির পরিবর্তে লিগ শুরু হবে ১৩ ফেব্রুয়ারি। আজ বুধবার পেশাদার লিগ কমিটির জরুরি সভায় লিগ শুরুর নতুন দিনক্ষণ ঠিক হয়েছে।

লিগ পেছানোর জন্য কয়েকটি ক্লাব আগেই অনুরোধ করেছিল। ঢাকা দুই সিটির নির্বাচন ও এএফসি কাপে আবাহনী লিমিটেডের খেলা থাকার কারণে লিগ নির্দিষ্ট সময়ে শুরু করা যায়নি। লিগ কমিটির সভা শেষে চেয়ারম্যান সালাম মুর্শেদী বলেছেন, ‘ক্লাবগুলোর অনুরোধের প্রেক্ষিতে ও ঢাকা সিটির নির্বাচনের কারণে লিগ পিছিয়ে দেওয়া হয়েছে। আগের তারিখে লিগ আয়োজন করতে গেলে সমস্যা হতে পারে। এএফসি কাপে আবাহনীর ম্যাচ রয়েছে ৫ ও ১২ ফেব্রুয়ারি। সবকিছু চিন্তা করেই আমরা লিগ শুরুর নতুন তারিখ দিয়েছি। নতুন তারিখে লিগ হবেই।’

গত ৫ জানুয়ারি ফেডারেশন কাপ শেষ হয়েছে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপের কারণে লিগ তখন শুরু হতে পারেনি। এখন আরও এক দফা লিগ পেছালো।

লিগের কাঠামোতেও কিছুটা পরিবর্তন এসেছে। আগের নিয়মে বিদেশি খেলোয়াড় নিবন্ধন করা যেতো ৫ জন। খেলতে পারতো ৪ জন। এর মধ্যে একজন আবার এশীয় কোটাভুক্ত। এছাড়া একাদশে বিদেশি খেলোয়াড়ের জায়গায় পরিবর্তন করতে হলে স্থানীয় খেলোয়াড় নামানোর নিয়ম ছিল। এখন চার বিদেশি তো খেলবেই,বদলি হিসেবে পঞ্চম বিদেশিকেও নামানো যাবে। এর অর্থ দাঁড়াচ্ছে ঘুরে-ফিরে পাঁচ বিদেশি খেলোয়াড়েরই ম্যাচে খেলার সুযোগ থাকছে।

এখানেও ক্লাবগুলোর আবেদনের প্রেক্ষিতে লিগ কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। প্রিমিয়ার লিগ ১৩ দলকে নিয়ে হবে সাত ভেন্যুতে।

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম