মেসির লম্বা ক্যারিয়ার দেখছেন মাসচেরানো

স্পোর্টস ডেস্ক
৩০ জানুয়ারি ২০২০, ১৭:১১আপডেট : ৩০ জানুয়ারি ২০২০, ১৭:১৫

বার্সেলোনার জার্সিতে মেসির সঙ্গে মাসচেরানো লিওনেল মেসির বয়স ৩২ ছাড়িয়ে গেছে। আর কতদিন তার জাদুকরী ফুটবল দেখা যাবে— এ নিয়ে আলোচনা কিন্তু শুরু হয়ে গেছে এরই মধ্যে। তবে তার একসময়কার সতীর্থ হাভিয়ের মাসচেরানো লম্বা ক্যারিয়ারই দেখছেন। মেসি যতদিন খেলতে চাইবেন, ততদিন খেলার ক্ষমতা তার আছে বলে জানিয়েছেন সাবেক আর্জেন্টাইন মিডফিল্ডার।

বার্সেলোনায় আট বছর কাটিয়ে গেছেন মাসচেরানো। তারও আগে থেকে জাতীয় দল আর্জেন্টিনায় সতীর্থ হিসেবে পেয়েছেন মেসিকে। ক্লাব ও জাতীয় দলে একসঙ্গে খেলায় বার্সেলোনা অধিনায়ক সম্পর্কে খুব ভালো করে জানেন মাসচেরানো। সেই অভিজ্ঞতা থেকে তার ধারণা, বয়স ৩২ ছাড়িয়ে গেলেও আরও অনেকদিন ফুটবলে দেখা যাবে মেসিকে।

২০১৮ সালে বার্সেলোনা ছেড়ে চাইনিজ ক্লাব হেবেই চীন ফরচুনে যোগ দিয়েছিলেন ৩৫ বছর বয়সী মাসচেরানো। এখন তার ঠিকানা আর্জেন্টাইন ক্লাব এস্তুদিয়েন্তেস। সেখানেই আর্জেন্টাইন টেলিভিশন ‘টিওয়াইসি স্পোর্টস’কে মেসি সম্পর্কে তিনি বলেছেন, ‘মেসি যতদিন চাইবে খেলতে পারবে। ও ম্যাচের পরিস্থিতি খুব ভালো মতো বুঝতে পারে।’

কিন্তু বয়সের একটা ভার তো আছেই। মাসচেরানো এই জায়গায় শারীরিক শক্তির চেয়ে মাথার ফুটবলের গুরুত্ব দিচ্ছেন বেশি, ‘লিওর ম্যাচ বুঝতে পারার ক্ষমতা অনন্য। আর এটাই তাকে অনেক বয়স পর্যন্ত খেলার শক্তি জোগাবে। এই ক্ষেত্রে শারীরিক সক্ষমতার চেয়ে বেশি ভূমিকা রাখে মাথা দিয়ে খেলা বোঝার বিষয়টি।’

সাবেক সতীর্থের প্রশংসাও ঝরল মাসচেরানোর কণ্ঠে, ‘আমরা সবাই জানি মাঠে লিও কী করে। ও পরিপূর্ণ এক খেলোয়াড়। এই যেমন ভ্যালেন্সিয়ার বিপক্ষে কতগুলো গোলের সুযোগ তৈরি করে দিয়েছিল।’ যদিও ম্যাচটি হারতে হয় কাতালানদের। তাতে নতুন ‍কোচ কিকে সেতিয়েনকে নিয়ে সমালোচনাও শুরু হয়ে গেছে। বিষয়টি নিয়ে মাসচেরানোর বক্তব্য, ‘মৌসুমের মাঝপথে বার্সেলোনার কোচ ছাঁটাই হওয়ার দৃশ্যটা বেশ কঠিন। এটাও দলের জন্য আরেকটি চ্যালেঞ্জ।’

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ