মেয়েদের ফুটবল লিগ পেছালো ১৫ দিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ফেব্রুয়ারি ২০২০, ২২:৪৩আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২০, ২২:৪৭

ফুটবল লিগের জন্য অপেক্ষা দীর্ঘ হলো মেয়েদের ৩১ জানুয়ারি মেয়েদের লিগ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ঢাকার দুই সিটি নির্বাচনের কারণে নির্দিষ্ট সময়ে লিগ মাঠে গড়াতে পারেনি। নতুন সূচি অনুযায়ী আগামী ১৫ ফেব্রুয়ারি লিগ মাঠে গড়াবে। ৮ দলের ডাবল লেগ পদ্ধতির লিগ হবে কমলাপুর স্টেডিয়ামে।

রবিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মহিলা উইং কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার বলেছেন, ‘আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে লিগ শুরু হবে। একটা মাঠেই খেলা হবে। হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে এখনই লিগ শুরু করা কঠিন। সেই পর্যায়ে দলগুলো এখনও যায়নি। আমরা একটা সময়ে সেই পর্যায়ে যাবো। তখন হোম ও অ্যাওয়ে পদ্ধতিতে খেলা হবে।’

দায়সারা আয়োজন কি না, এমন প্রশ্নে মাহফুজা বলেছেন, ‘দায়সারাভাবে হচ্ছে না। আপনাদের হয়তো তা মনে হতে পারে। লিগ প্রতিদ্বন্দ্বিতাপুর্ণ হবে। দায়সারাভাবে কেন করবো? এটা একসময় পেশাদার রূপ নেবে। আমরা সেটার জন্য কষ্ট করে যাচ্ছি।’

মিডিয়াকে সতর্কভাবে লেখার আহ্বান জানিয়েছেন বাফুফের এই সদস্য, ‘আপনারা মনে রাখবেন বাফুফে একা চাইলেই সবকিছু করতে পারে না। যারা স্টেক হোল্ডার তাদের সাপোর্ট দরকার। তাদের সাপোর্ট না পেলে বাফুফে অনেক কিছু করতে পারে না। দিনশেষে কিন্তু আপনারা বাফুফেকেই দোষেন (ব্লেম করেন)। এটা ঠিক না। আপনারা যখন নিউজ করবেন সবকিছু বিবেচনা করে করবেন।’

এই লিগে জাতীয় দলের অনেক খেলোয়াড়ই দল পাননি। তাদের জায়গা হচ্ছে গ্যালারিতে। তাই একটু পেছনেও ফিরে গেলেন এই কর্মকর্তা, ‘আপনারা দেখেছেন যখন গত বছরের জুলাই মাস থেকে লিগ আয়োজনের প্রক্রিয়া শুরু করলাম, তখন কেউই এন্ট্রি করেনি। আমাদের তরফ থেকে চেষ্টা কম করিনি। এখন পেশাদার দলগুলো যদি আসতো, ওরা কেউ বসে থাকতো না। আমার জানামতে আরও একটি ক্লাবের আসার কথা ছিল। কিন্তু দিন শেষে আসেনি। কারও সঙ্গে ঝগড়া কিংবা মারপিট করতে তো পারি না। ধৈর্য্য ধরেন। সামনের দিকে আরও ভালোভাবে লিগ হবে।’

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম