চোট কাটিয়ে ফেরার আগেই আবারও চোট!

স্পোর্টস ডেস্ক
০৪ ফেব্রুয়ারি ২০২০, ১৯:১৯আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৪৮

অপেক্ষা আরও বাড়লো উসমান ডেম্বেলের উসমান ডেম্বেলে ও চোট যেন হাত ধরাধরি করে হাঁটছে! বার্সেলোনায় যোগ দেওয়ার পর চোটের কারণেই সম্ভবত বেশি শিরোনামে এসেছেন ‍ফরাসি ফরোয়ার্ড। সবশেষ হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে ১০ সপ্তাহ মাঠের বাইরে ছিটকে গিয়েছিলেন। সেই চোট কাটিয়ে মাঠের ফেরার অপেক্ষায় থাকা ডেম্বেলে আবারও পড়েছেন চোটে! তাতে বার্সেলোনার জার্সিতে মাঠে ফেরার অপেক্ষা আরও বাড়লো তার।

ডেম্বেলের পুনর্বাসন প্রক্রিয়া চলেছে কাতারে। দিনকয়েক আগে ফিরেছিলেন দলের অনুশীলনে। শিগগিরই তাকে মাঠে দেখার প্রত্যাশা ছিল। কিন্তু সোমবার ডান ‍পায়ের মাংশপেশীতে সমস্যা হওয়ায় অনুশীলন ছেড়ে যেতে হয় তাকে। বার্সেলোনা কর্তৃপক্ষও নিশ্চিত করেছে বিষয়টি। তবে অনুশীলনে নতুন করে পাওয়া চোট তাকে কতদিনের জন্য বাইরে ঠেলে দিয়েছে, সেটা অবশ্য জানায়নি কাতালান ‍ক্লাবটি।

নতুন বছরের শুরুতে ‍ইনজুরিতে পড়ে লুইস সুয়ারেজের মৌসুম শেষ হয়ে গেছে। আক্রমণভাগে শক্তি ফেরাতে ডেম্বেলের ফেরাটা জরুরি ছিল বার্সেলোনার। উরুগুইয়ান স্ট্রাইকারের জায়গা পূরণে জানুয়ারির দলবদলে কোনও খেলোয়াড়ও কেনেনি তারা। কোচ কিকে সেতিয়েন স্ট্রাইকার না কেনার প্রশ্নে বলেছিলেন, ‘নতুন স্ট্রাইকার? ডেম্বেলে তো ফিরছে।’

কিন্তু নতুন ‍করে পাওয়া তার চোট সেতিয়েনের পরিকল্পনায় লাগিয়েছে বড় ধাক্কা। চলতি মৌসুমে বেশিরভাগ সময়ই ডেম্বেলেকে থাকতে হচ্ছে মাঠের বাইরে। সবশেষ গত বছরের নভেম্বরে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন ফরাসি তরুণ।

এদিকে আতলেতিকো মাদ্রিদ মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে হারিয়েছে আলভারো মোরাতাকে। মাদ্রিদ ডার্বিতে রিয়ালের বিপক্ষে ডান পায়ের চোটে পড়েছেন তিনি। যাতে লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে খেলা হচ্ছে তার। যদিও আতলেতিকো এখনও নিশ্চিত করেনি ঠিক কতদিনের জন্য বাইরে থাকতে হতে পারে স্প্যানিশ স্ট্রাইকারকে।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক