চ্যাম্পিয়ন্স লিগ থেকে ম্যানইউর বিদায়

স্পোর্টস ডেস্ক
০৯ ডিসেম্বর ২০১৫, ০৪:০৫আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৫, ১৯:১৯

2369572_herol উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়ল ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। মঙ্গলবার রাতে বি গ্রুপের শেষ ম্যাচে উলফসবার্গে বিপক্ষে খেলায় ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেয় লুইস ফন গালের শিষ্যরা। এর ফলে গ্রুপ বি থেকে শেষ ষোলোতে উঠেছে উলফসবার্গ ও পিএসভি আইন্দহোফেন।
এদিন খেলার শুরুর ১০ মিনিটে এন্থনি মার্শালের গোলে এগিয়ে যায় ম্যানইউ। হুয়ান মাতার পাস থেকে গোল করেন তিনি। পিছিয়ে পড়ার তিন মিনিটের মাথায় সমতা আনেন স্বাগতিক উলফসবার্গের রুদ্রিগেজ। খেলার ২৯ মিনিটে ভিয়েরা ফ্রেতাসের গোলে লিড নেয় উলফসবার্গ। ২-১ গোলে এগিয়ে থেকে  বিরতিতে যায় জার্মান ক্লাবটি।
খেলার ৮২ মিনিটে উলফসবার্গের ডিফেন্ডার যসুহা আত্মঘাতী গোল করলে সমতায় ফিরে ম্যানইউ। এর ঠিক দুই মিনিটের মাথায় গোল করে ম্যানইউর বিদায় নিশ্চিত করেন রুদ্রিগেজ।গ্রুপের অন্য ম্যাচে সিএসকেএ মস্কো ২-১ গোলে হারিয়েছে পিএসভি আইন্দহোফেন।

/এমআর/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম