চট্টগ্রাম আবাহনীকে স্বপ্ন দেখাচ্ছেন মারুফুল

তানজীম আহমেদ
১১ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪৭আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫০

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ শুরু হতে যাচ্ছে ১৩ ফেব্রুয়ারি। লিগের ১৩টি দল এখন অনুশীলনে ব্যস্ত। শিরোপার প্রত্যাশা অবশ্য কয়েকটি দলের। তাদের নিয়ে বাংলা ট্রিবিউনের ধারাবাহিক পর্যালোচনায় আজ থাকছে চট্টগ্রাম আবাহনী-

চট্টগ্রাম আবাহনী প্রিমিয়ার ফুটবল লিগে ঢাকার বাইরে থেকে একটি মাত্র ক্লাব টিকে আছে। সেটি চট্টগ্রাম আবাহনী লিমিটেড। সেই শুরু থেকে খেলছে। মাঝে দুই মৌসুম অবশ্য চ্যাম্পিয়নশিপ লিগ খেলতে হয়েছে তাদের। প্রিমিয়ারে তাদের সর্বোচ্চ অর্জন ২০১৫-১৬ মৌসুমের রানার্সআপ ট্রফি। গতবার তারা ছিল অষ্টম স্থানে। এবার সরাসরি ট্রফির দিকে চোখ রেখেছে বন্দর নগরীর দলটি।

তারুণ্যনির্ভর দলটির বড় অনুপ্রেরণা একজনই। কোচ মারুফুল হক! উয়েফা ‘এ’ লাইসেন্সধারী কোচ দলকে স্বপ্ন দেখাচ্ছেন। আবাহনী-বসুন্ধরার শক্তিকে চ্যালেঞ্জ জানিয়ে সাফল্যের সিঁড়িতে পা রাখতে চাইছে চট্টগ্রামের দলটি। মারুফুল অবশ্য বাস্তববাদী। মনেপ্রাণে বিশ্বাস করেন এই দলটি নিয়ে এগোনো যাবে বহুদূর, ‘দলের প্রস্তুতিতে আমি খুশি। যেভাবে সবাই অনুশীলন করছে তাতে লিগ-স্বপ্ন দেখতেই পারি।’

আবাহনী-বসুন্ধরা কিংবা সাইফ স্পোর্টিংয়ে জাতীয় দলের খেলোয়াড়দেরই আধিক্য। চট্টগ্রামের দলটিতে মাত্র তিনজন জাতীয় দলের খেলোয়াড়। মারুফুল অবশ্য দলের যা শক্তি আছে সেটি নিয়েই লড়াই করার জন্য প্রস্তুত, ‘আমার দলে যারা আছে তাদের নিয়েই লিগে শেষ পর্যন্ত লড়াই করা সম্ভব। সেভাবেই তাদের আমি অনুশীলন করিয়ে যাচ্ছি। আমার মনে হয় না, স্থানীয় খেলোয়াড়দের মধ্যে বড় রকমের পার্থক্য আছে। এখন মাঠের পারফরম্যান্স ভালো হলেই হয়।’

৪-৩-৩ আক্রমণাত্মক ফর্মেশনই মারুফুলের প্রথম পছন্দ। মোহামেডানের কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল ফেডারেশন কাপে। তবে এবার তাদের লিগে তুরুপের তাস হতে পারেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার নিক্সন গাইলহার্মে। তাকে নিয়ে স্বপ্ন দেখছেন কোচ।

এছাড়া রক্ষণে সাদ্দাম হোসেন অ্যানি, মনজুরুর রহমান মানিক, উজবেকিস্তানের পুলাতভ শুকুর আলি বড় ভরসা। মাঝমাঠে মানিক মোল্লা, মোনায়েম রাজু, রাকিব হোসেন ও নাইজেরিয়ার চিনেদু ম্যাথিউ আক্রমণভাগের বড় আস্থা।

চট্টগ্রাম আবাহনী যে বড় কিছু করে দেখাতে পারে, সেই প্রমাণ মিলেছে মৌসুমের শুরুতেই। চট্টগ্রামে শেখ কামাল ক্লাব আন্তর্জাতিক ফুটবলে রানার্সআপ হয়েছিল তারা। তবে মারুফুল লিগটাকে দেখেন অন্য দৃষ্টিতে, ‘চট্টগ্রামের সেই প্রতিযোগিতা আর লিগ এক নয়। সেই দলের অনেক খেলোয়াড় লিগে নেই। নতুন-পুরোনোদের নিয়েই লিগ খেলতে হচ্ছে। তবে আমি আশাবাদী যে দলটি কিছু করে দেখাতে পারবে।’

দলের অন্যতম অভিজ্ঞ খেলোয়াড় মিডফিল্ডার মোনায়েম রাজু। তার কণ্ঠেও খেলা করছে আত্মবিশ্বাস, ‘আমাদের সবকিছুতে পরিবর্তন এসেছে। সবাই লিগ শিরোপার জন্য খেলবে। ফেডারেশন কাপে ভালো করতে পারিনি। তাই লিগের দিকে সব মনোযোগ।’

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি