যে হ্যাকারে ডুবলো সিটি

স্পোর্টস ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০২০, ২৩:৪৫আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২০, ২৩:৪৫

রুই পিন্টো ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে ফিন্যান্সিয়াল ফেয়ার প্লের নিয়ম ভঙ্গ করার যে সত্যতা মিলেছে সেটা যে উয়েফা তদন্ত করে বের করেছে তা নয়। সিটির উচ্চপদস্থ কর্মকর্তাদের গোপন নথি চুরি করা এক হ্যাকারের মাধ্যমে উঠে এসেছে ক্লাবের আর্থিক অসঙ্গতি।

ব্রিটিশ পত্রিকা ‘সান’ জানিয়েছে, ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত আলোচিত ফুটবল লিকসের হ্যাকার ‍রুই পিন্টো সিটির অনেক মেইল হ্যাক করেন। ক্লাবটির উচ্চপদস্থ কর্মকর্তাদের প্রায় ৭০ মিলিয়ন গোপন নথি চুরে করেন তিনি। সেগুলো তুলে দেন ইউরোপের পেশাদার ফুটবলে আর্থিক অনিয়ম নিয়ে ধারাবাহিক সংবাদ করা জার্মান পত্রিকা ডার স্পিগেলের হাতে।

পর্তুগালে ছদ্মনামে কাজ করা পিন্টো নথি চুরির পরপরই আইনশৃঙ্খলাবাহিনীর নজরদারিতে পড়েন। পরে তাকে গ্রেফতারও করে। যদিও অনিয়মের তথ্য ফাঁস করে প্রশংসিত হন তিনি। অবশ্য এখন বিচারের অপেক্ষায় গত মার্চ থেকে কারাগারে দিন কাটাচ্ছেন ৩১ বছরের এ হ্যাকার।

এতদিন জেলে বন্দি থাকলেও ম্যানসিটির নিষেধাজ্ঞার পর থেকে আবারও আলোচনায় পিন্টো। তাকে মুক্ত করতে প্রচারণা চালাচ্ছেন ফুটবল ভক্তরা। না বললেও চলে, খলনায়ক থেকে এখন নায়ক হতে চলেছেন পিন্টো।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম