চতুর্থবারও জিতবেন, আশাবাদী সালাউদ্দিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ফেব্রুয়ারি ২০২০, ১৯:১৭আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ১৯:২২

কথা বলছেন কাজী সালাউদ্দিন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) এপ্রিলে অনুষ্ঠেয় নির্বাচনকে সামনে রেখে বর্তমান কমিটির কেউ কেউ বিরুদ্ধাচারণ করছেন। এর মধ্যে সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ মহি অন্যতম। সোমবার এই কর্মকর্তা বলে দিয়েছেন, ‘সালাউদ্দিন ভাই যদি কোনও প্যানেল করে, সেই প্যানেল থেকে আমি নির্বাচন করবো না।’

এ প্রসঙ্গে সালাউদ্দিন বলেছেন, ‘এটা খুব সাধারণ বিষয়। আমার কমিটিতে আপনাকে রাখব কি রাখব না সেটা আমার বিবেচনা। মহিকে আমি রাখব কি রাখব না সেটা আমি সিদ্ধান্ত নেব। তারপর সে আমাকে প্রত্যাখান করবে।’

মহির সৎসাহস নিয়ে প্রশ্ন রেখেছেন তিনি, ‘তার যদি সৎসাহস থাকতো তাহলে এজিএমে আসতেন। ১৩৯ জন কাউন্সিলর আছে। ফিফা, এএফসি ও কাউন্সিলরদের মাধ্যমে অ্যাকাউন্টস নিয়ে অডিট পাশ হয়েছে। ফিফা, এএফসি কি তাহলে গাধা? এজিএমের আগে ফিফা-এএফসির কমপ্লিট ডকুমেন্ট সবার কাছে দেওয়া হয়েছিল। সেখানে তো কোনও সমস্যা ছিল না।’

সালাউদ্দিন প্রতিশ্রুতি দিচ্ছেন চতুর্থ মেয়াদে নির্বাচিত হলে সব অনিয়মের বিরুদ্ধে দাঁড়াবেন, ‘আমি যদি আবার সভাপতি হই যেসব অনিয়ম হয়েছে নীতি-নৈতিকতার (এথিকসের) বাইরে, কেউ ছাড় পাবে না।’

আগামী এপ্রিলের মধ্যেই নির্বাচন হবে জানিয়ে বাফুফের বর্তমান সভাপতি আশাবাদ প্রকাশ করেছেন যে চতুর্থ মেয়াদেও তিনি নির্বাচিত হবেন, ‘এপ্রিলের মধ্যেই নির্বাচন হতে হবে। যদি ৩০ এপ্রিল অতিক্রম হয় তাহলে ফিফা ও এএফসির অনুমতি নিতে হবে। আমার ইচ্ছা এই সময়ের আগে নির্বাচন হবে। পরে হবে না। আর আমি আশাবাদী যে চতুর্থ মেয়াদে আসতে পারবো। তা নাহলে আমার মতো লোক তো নির্বাচন করে না।’

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম