প্রয়োজনে নিজেই প্রার্থী, সালাউদ্দিনকে চ্যালেঞ্জ বাদলের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ফেব্রুয়ারি ২০২০, ১৬:০৮আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২০, ১৬:০৮

সংবাদ সম্মেলনে বাদল আসছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হচ্ছেন না তরফদার মো: রুহুল  আমিন। আপাতত মাঠে আছেন বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন। আগামী এপ্রিলের মধ্যে নতুন কার্যনির্বাহী কমিটির নির্বাচন হবে। তবে সেই নির্বাচনে সালাউদ্দিনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যেতে দিতে চান না বর্তমান সহ-সভাপতি বাদল রায়। বৃহস্পতিবার মোহামেডান স্পোর্টিং ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সভাপতি পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন তিনি।

বর্তমান কমিটিতে থাকলেও বাদল রায় দীর্ঘদিন ধরে সালাউদ্দিনের বিরুদ্ধে কথা বলে  আসছেন। ফুটবলের সংকটময় মুহূর্তে সব সময় তিনি এগিয়ে এসেছেন জানিয়ে বাদল বলেছেন, ‘আমি সব সময় ফুটবলের সংকটময় মুহূর্তে এগিয়ে এসেছি। এবারও মনে করছি ফুটবলে খারাপ সময় যাচ্ছে। তাই নিজের তাগিদ থেকেই আসন্ন নির্বাচনে সভাপতি পদে নির্বাচন করতে চাই। তবে কেউ যদি সালাউদ্দিন ভাইয়ের বিপক্ষে নির্বাচনে না দাঁড়ায় সেক্ষেত্রেই আমি দাঁড়াবো। তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যেতে দেবো না।’

তবে বাদলের আশা, ‘সালাউদ্দিন ভাইয়ের বিপক্ষে কেউ না কেউ দাঁড়াবে। নিশ্চয় আমার মতো কেউ এগিয়ে আসবে। ফুটবলকে বাঁচাবে। তা নাহলে আমিই করবো নির্বাচন।’

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি