মোহামেডানের দ্বিতীয় জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ফেব্রুয়ারি ২০২০, ২১:২৯আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩৩

প্রিমিয়ার লিগে দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে মোহামেডান-ফাইল ছবি দীর্ঘ ব্যর্থতায় ক্লান্ত মোহামেডান এবার ভালো করতে মরিয়া। ফেডারেশন কাপের সেমিফাইনালে উত্তরণে ছিল ঘুরে দাঁড়ানোর পণ। প্রিমিয়ার লিগেও মোহামেডান এগিয়ে চলেছে দুরন্ত গতিতে। সোমবার তারা ২-১ গোলে হারিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্রকে।

তৃতীয় ম্যাচে দ্বিতীয় জয়ে মোহামেডানের সংগ্রহ ৬ পয়েন্ট। সমান ম্যাচ খেলে শেখ রাসেলের পয়েন্ট দুই।  

সিলেট জেলা স্টেডিয়ামে ষষ্ঠ মিনিটে এগিয়ে যায় মোহামেডান। ‘মার্কার’ ইয়ামিন আহমেদ মুন্নাকে ফাঁকি দিয়ে গোল করেন স্ট্রাইকার সোলেমানে দিয়াবাতে।

৪৩ মিনিটে সমতা নিয়ে আসে শেখ রাসেল। মোহাম্মদ আব্দুল্লাহর ফ্রি-কিক এসে পড়েছিল বক্সের মধ্যে। জটলার মধ্যে থেকে জাল খুঁজে নেন ফরোয়ার্ড পেদ্রো হেনরিক।

৮৬ মিনিটে জয়সূচক গোল করে শন লেনের দল। শেখ রাসেলের ডিফেন্ডার খালেকুরজামান বিপদমুক্ত করতে গিয়ে বল তুলে দেন বক্সে থাকা শাহেদ হোসেনের পায়ে। শাহেদের নিখুঁত শট চলে যায় জালে।

বঙ্গবন্ধু স্টেডিয়ামে দিনের অন্য ম্যাচে পুলিশ এফসি একই ব্যবধানে হারিয়েছে উত্তর বারিধারাকে। তিন ম্যাচে চার পয়েন্ট পুলিশের। টানা তিন ম্যাচ হেরে উত্তর বারিধারার পয়েন্টের ঘর শূন্য।

৩১ মিনিটে কর্নার থেকে সিডনি রিবেরার হেডে পুলিশ এগিয়ে যায়। পাঁচ মিনিট পর ফ্রি-কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন লাসকভ আন্তনিও। ৪৬ মিনিটে আরিফ হোসেনের গোলে ব্যবধান কমালেও হার এড়াতে পারেনি উত্তর বারিধারা।

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম