মিনিস্টার ফ্রিজ বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ ফুটবলে অগ্রণী ব্যাংক ৩-১ গোলে হারিয়েছে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে। বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথমে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত হারের স্বাদ পেতে হয় ভিক্টোরিয়াকে।
খেলার ১৪ মিনিটে ভিক্টোরিয়াকে গোল করে এগিয়ে দিয়েছিলেন শুভ্র। অগ্রণী ব্যাংকের জায়েদ ৪১ মিনিটে সমতাসূচক গোলটি করলে খেলায় ফিরে আসে দলটি। ৬৩ মিনিটে জুলফিকার অগ্রণী ব্যাংকে এগিয়ে নিয়ে যান। আর আরিফের করা ৭১ মিনিটের গোলে জয় নিশ্চিত হয় অগ্রণী ব্যাংকের।
বৃহস্পতিবার চ্যাম্পিয়নশিপে আরামবাগ ক্রীড়া সংঘ খেলবে টিঅ্যান্ডটি ক্লাবের বিরুদ্ধে।
/আরএম/এএ/








