লেভানদভস্কিকে নিয়ে ভাবছেন না ল্যাম্পার্ড

স্পোর্টস ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৫৩আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৫৫

রবার্ত লেভানদভস্কি এবারের চ্যাম্পিয়নস লিগে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতার আসনে রবার্ত লেভানদভস্কি। বায়ার্ন মিউনিখের মুখোমুখি হওয়ার সময় স্বভাবতই পোলিশ স্ট্রাইকারের দুর্দান্ত পারফরম্যান্সের হিসাব কষতে হবে প্রতিপক্ষের কোচকে। চেলসি কোচ ফ্রাঙ্ক ল্যাম্পার্ড পারফরম্যান্সকে আমলে নিলেও তাকে নিয়ে ভাবছেন না।

আজ (মঙ্গলবার) রাতে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে চেলসির মাঠে আতিথ্য নেবে বায়ার্ন। এই ম্যাচের আগে গ্রুপ পর্বে রীতিমত গোল উৎসব করেছে জার্মান ক্লাবটি। গ্রুপের ছয় ম্যাচে দিয়েছে ২৪ গোল। যার মধ্যে ৭টি এসেছে লন্ডনে টটেনহামের বিপক্ষে ৭-২ গোলের জয়ে। সেই লন্ডনেই আবার ফিরছে তারা চেলসির মাঠ দিয়ে।

চ্যাম্পিয়নস লিগের এবারের মৌসুমে এখন পর্যন্ত ১০ গোল করেছেন লেভানদভস্কি। তার সমান গোল বরুশিয়া ডর্টমুন্ডের আর্লিং হল্যান্ডের। ফর্মের তুঙ্গে থাকা লেভানদভস্কিকে নিয়ে দুশ্চিন্তা হওয়ারই কথা চেলসি কোচ ল্যাম্পার্ডের। যদিও তিনি নির্ভার। পোলিশ স্ট্রাইকারকে নিয়ে ভাবছেন না।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সাবেক চেলসি মিডফিল্ডার বলেছেন, ‘আমাকে মোটেও ভাবাচ্ছে না (লেভানদভস্কির রেকর্ড)। গত কয়েক বছর ধরে সে খুবই ধারাবাহিক। তার গোল করার রেকর্ড ও প্রত্যেকটি জায়গা প্রমাণ করে সে দারুণ এক খেলোয়াড়। আমি বায়ার্নের বেশ কয়েকটি ম্যাচ দেখেছি।’

তবে শুধু লেভানদভস্কি একা নন, বায়ার্নে আরও ভালো মানের খেলোয়াড় আছে বলে মনে করেন ‍ল্যাম্পার্ড, ‘লেভানদভস্কি দারুণ খেলোয়াড়, ‍এতে কোনও সন্দেহ নেই। তবে আরও অনেক ভয়ই আছে (বায়ার্নে)। গ্রুপ পর্বে তারা যেমন পারফর্ম করেছে এবং যেভাবে এগিয়েছে, সবকিছু।’

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম