গার্দিওলা বলছেন, রিয়ালের পক্ষেই কেবল ঘুরে দাঁড়ানো সম্ভব

স্পোর্টস ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২০, ১৫:০৩আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ১৫:০৪

ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে প্রথম জয়, তাও আবার তাদের মাঠে! ম্যানচেস্টার সিটির আনন্দের সাগরে ভাসাই স্বাভাবিক। কিন্তু না, সান্তিয়াগো বার্নাব্যুতে ২-১ গোলে জিতেও স্রোতে গা ভাসাচ্ছেন না ইংলিশ ক্লাবটির কোচ পেপ গার্দিওলা। রিয়াল মাদ্রিদের সামর্থ্য সম্পর্কে যে খুব ভালো জানা কাতালান কোচের!

শেষ ষোলার প্রথম লেগে পিছিয়ে পড়েও দুর্দান্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে ম্যান সিটি। শেষ ১৫ মিনিটে ম্যাচের গতিপথ পাল্টে দিয়ে নতুন ইতিহাস লিখেছে ইংলিশ চ্যাম্পিয়নরা। বার্নাব্যু থেকে জিতে ফেরায় কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রেখেছে তারা। কেননা পরের লেগ খেলতে নামবে তারা ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে।

নিজেদের প্রস্তুত করতে আরও তিন সপ্তাহ সময় পাচ্ছে ম্যান সিটি। ১৭ মার্চ ইতিহাদের দ্বিতীয় লেগের আগেই কি লড়াই শেষ হয়ে গেছে? গার্দিওলা বলছেন, ‘না’। কেন? সেই ব্যাখ্যাও দিয়েছেন সাবেক বার্সেলোনা কোচ, ‘যেকোনও কিছুর ‍বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর ক্ষমতা যদি কোনও দলের থাকে, সেটি রিয়াল মাদ্রিদ।’ অ্যাওয়ে ম্যাচে ২ গোল দেওয়ার পরও মাদ্রিদের ক্লাবটিকে সমীহ করছেন তিনি।

বার্নাব্যুর ম্যাচ নিয়ে গার্দিওয়ার বিশ্লেষণ, ‘আমরা যখন ভালো খেলছিলাম, তখন গোল খেয়েছি। এরপর আমরা যখন গোল দিলাম, তখন ওরা (রিয়াল) ভালো খেলছিল। চ্যাম্পিয়নস লিগ এমনই— কখনও উঁচুতে, কখনও তলানিতে। তবে সবকিছু মিলিয়ে এটা ভালো ফল, কারণ আমরা ২ গোল দিয়েছি।’

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী