ক্লাসিকোর আগে আশা-নিরাশায় জিদান

স্পোর্টস ডেস্ক
২৯ ফেব্রুয়ারি ২০২০, ২০:৫৫আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২০, ২০:৫৮

সংবাদ সম্মেলনে দুশ্চিন্তা লুকিয়ে রাখতে পারেননি জিদান দুই সপ্তাহ আগেও বেশ নির্ভার ছিলেন জিনেদিন জিদান। বার্সেলোনার চেয়ে তিন পয়েন্ট এগিয়ে লা লিগার শীর্ষে ছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু এখন চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে দুই পয়েন্ট পিছিয়ে দুইয়ে জিদানের দল। সঙ্গে টানা কয়েকটি ম্যাচের ব্যর্থতার যন্ত্রণা তো আছেই। রবিবার ঘরের মাঠে বার্সেলোনার মুখোমুখি হওয়ার আগে তাই জিদানের কপালে দুশ্চিন্তার ভাঁজ। ফরাসি কিংবদন্তির কাছে এটা ‘নাজুক পরিস্থিতি’।

চিরচেনা সান্তিয়াগো বার্নাব্যু যেন ইদানীং গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে রিয়ালের জন্য! গত বুধবার চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর প্রথম লেগে প্রথমে গোল করেও হেরেছে ম্যানচেস্টার সিটির কাছে। তার আগের ম্যাচেই লা লিগায় লেভান্তের কাছে হার মানতে হয়েছে সেই বার্নাব্যুতে। ফেব্রুয়ারির শুরুতে রিয়াল সোসিয়েদাদের কাছে হেরে কোপা দেল রে থেকে বিদায়ও নিজেদের মাঠেই।

এল ক্লাসিকো উপলক্ষে সংবাদ সম্মেলনে তাই আশা-নিরাশার দোলাচলেই থাকলেন জিদান, ‘আমাদের জন্য সময়টা একদমই অনুকূলে নয়। নিজেদের স্টেডিয়ামে শেষ তিন ম্যাচে জিততে পারিনি। যদিও জানি এমন হতেই পারে। আমাদের ইতিবাচক মানসিকতা নিয়ে এগিয়ে যেতে হবে। লোকেদের কথা শুনে নয়, শুধু ইতিবাচক থেকেই আমরা এমন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবো।’

এমন দুঃসময়ে সমর্থকদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন জিদান, ‘প্রথম থেকে শেষ মিনিট পর্যন্ত সমর্থকদের পাশে চাই আমরা। বুঝতে পারছি সমর্থকেরা কেন মানসিকভাবে বিপর্যস্ত। কিন্তু আমাদের যেমন তাদের প্রয়োজন, তেমনি তাদেরও আমাদের প্রয়োজন। শুধু এটাই বলতে পারি, মাঠে নিজেদের নিংড়ে দেবো আমরা।’

সবশেষে খেলোয়াড়দের ওপর আস্থা রেখে রিয়াল কোচের মন্তব্য, ‘আমার খেলোয়াড়েরা সেরা আর আমরা সেরা ফলের জন্য চেষ্টা করবো। পরিস্থিতিটা নাজুক হলেও আমরা জয়ের লক্ষ্যে মাঠে নামবো।’

/এএআর/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের