বাংলাদেশ-আফগানিস্তান ফুটবল ম্যাচ, প্রস্তুত হচ্ছে সিলেট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ ফেব্রুয়ারি ২০২০, ২৩:২০আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২০, ২৩:২১

সিলেট জেলা স্টেডিয়াম বাংলাদেশ ফুটবল দল এর আগেও সিলেটে খেলেছে। প্রীতি ম্যাচের পাশাপাশি বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের অন্যতম ভেন্যু ছিল সিলেট। এবার তো প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ হতে যাচ্ছে সেখানে। আগামী ২৬ মার্চ সিলেটেই আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ দল। জেলা স্টেডিয়ামে একমাত্র ম্যাচটির জন্য আগেভাগেই প্রস্তুতি নিতে শুরু করেছে আয়োজক সিলেট জেলা ফুটবল অ্যাসোসিয়েশন।

জাতীয় দলের প্রস্তুতি আগামী ১৫ মার্চ থেকে শুরু হতে পারে। শুরুর কয়েকদিন ঢাকায় অনুশীলন হবে। তারপর দল যাবে সিলেটে। কোচ জেমি ডে সেটাই চাইছেন। সিলেট এর জন্য তৈরি। অনুশীলনের জন্য দুটি ভেন্যু তৈরি রাখা হচ্ছে। জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মাহিউদ্দিন সেলিম বলেছেন, ‘সিলেট বিকেএসপি ও আবুল মাল আবদুল মুহিত কমপ্লেক্সের মাঠ তৈরি আছে। বিশেষ করে কমপ্লেক্সের মাঠে এবার দুই কোটি টাকা দিয়ে ঘাস লাগানো হয়েছে। আশা করছি এখানে অনুশীলনের মাঠ কিংবা ভেন্যু নিয়ে কোনও সমস্যা হবে না। বলতে পারেন এখন থেকেই আমরা প্রস্তুতি নিচ্ছি।’

সিলেটে ফুটবলের জন্য পয়মন্ত ভেন্যু। আন্তর্জাতিক ম্যাচগুলোতে দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্যনীয়। কয়েক বছর আগে তো বাংলাদেশ-নেপাল আন্তর্জাতিক ম্যাচে মাঠের ভিতরে বসেই দর্শকেরা খেলা দেখেছে। এরপর থেকে অবশ্য আয়োজকদের বেশ সজাগ দৃষ্টি।

সেলিম তাই সতর্ক, ‘নেপাল ও বাংলাদেশ প্রীতি ম্যাচে গ্যালারি ভেঙে পড়েছিল। দর্শক মাঠে চলে এসেছিল। তখন আমরা বুঝতে পারিনি এত দর্শক আসবে। এরপর বঙ্গবন্ধু গোল্ডকাপ ও সাফ অনূর্ধ্ব-১৬ ‍ফুটবল হয়েছে। তখন সমস্যা হয়নি। এবারও সমস্যা হবে না। আমরা সবরকমের প্রস্তুতি নিয়ে রাখছি। আমাদের এখানে ফুটবল ও ক্রিকেট দুটিতেই দর্শক সমাগম হয়।’

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের