জেলায় জেলায় যেতে চান টিডি ওয়াটকিস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ ফেব্রুয়ারি ২০২০, ২৩:২৪আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২০, ২৩:২৪

কোচ ওয়াটকিস জেমি ডের সহকারী হিসেবে মাঠে নিজের দায়িত্বটা ভালোই পালন করছিলেন স্টুয়ার্ট ওয়াটকিস। হঠাৎ করেই তার কাঁধে চেপেছে  বাড়তি দায়িত্ব। আগামী ৩০ মে পর্যন্ত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের(বাফুফে) ভারপ্রাপ্ত টেকনিক্যাল ডিরেক্টর (টিডি) হিসেবে থাকবেন তিনি। নতুন এই দায়িত্ব পেয়ে নিজেকে গর্বিত মনে করছেন এই ইংলিশ কোচ। ফেসবুকে তিনি নিজেই তা জানিয়ে দিয়েছেন।

শনিবার ওয়াটকিস বলেছেন, ‘আমি নতুন দায়িত্ব পেয়ে আরও অনুপ্রাণিত। এর আগেও ইংল্যান্ডের বিভিন্ন ক্লাবে এমন দায়িত্ব পালন করেছি। এখন এখানে ঠিকঠাকমতো কাজটা করে যেতে চাই। দায়িত্বটা আমার জন্য চ্যালেঞ্জিং। আমার লক্ষ্য থাকবে বাফুফেকে সাহায্য করা। তবে আমি এই পদে দীর্ঘসময় থাকতে চাই না। আমি মাঠের মানুষ। মাঠে থাকতেই পছন্দ করি। খেলোয়াড়, অনুশীলন, মাঠ-এসবই আমার পছন্দ।’

২০১৬ সালে বাফুফেতে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে যোগ দেন অস্ট্রেলিয়ার পল স্মলি। গত অক্টোবরে তিনি চলে যান। বেশ কিছুদিন এই পদ শূন্যই ছিল। এখন ওয়াটকিস আসায় তার অধীনে তিনটি কোচিং কোর্স হবে। তবে ওয়াটকিস মনে করেন, ‘শুধু কোচিং করালেই হবে না। কোচদের কাজের সুযোগ করে দিতে হবে। আমি চাই জেলায় জেলায় যেতে। তাদের নিয়ে প্যানেল গড়তে। প্রতিভাবান ফুটবলারদের নিয়ে পাইপলাইন শক্ত করতে হবে। এখানে প্রতিভার কোনও অভাব নেই। দরকার ঠিকমতো পরিচর্যার।’

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম