করোনাভাইরাস পিছিয়ে দিলো ইন্টার-জুভে ম্যাচ

স্পোর্টস ডেস্ক
২৯ ফেব্রুয়ারি ২০২০, ২৩:২৮আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২০, ২৩:৩০

জুভেন্টাসের মাঠে ইন্টারের ম্যাচ পেছানো হলোা ইতালিতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। যার প্রভাব পড়েছে দেশটির শীর্ষ ফুটবল লিগেও। স্থগিত হয়ে গেছে জুভেন্টাস ও ইন্টার মিলানের ম্যাচসহ এ সপ্তাহের ৫টি খেলা। সিরি ‘এ’র ম্যাচগুলো নিয়ে যাওয়া হয়েছে ১৩ মে।

আর্থিক ক্ষতির আশঙ্কায় ম্যাচগুলো রুদ্ধদ্বার স্টেডিয়ামে হওয়ার কথা চলছিল। কিন্তু বন্ধ হলো পুরোপুরি। অন্য ম্যাচগুলো হলো উদিনেসি-ফিওরেন্তিনা, এসি মিলান-জেনোয়া, পারমা-স্পাল ও সাসসুওলো-ব্রেসিয়া। গত সপ্তাহে সাম্পদোরিয়ার বিপক্ষে ইন্টারের হোম ম্যাচও হয়নি। এবার স্থগিত হলো পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা জুভেন্টাসের বিপক্ষে তিন নম্বর দলটির খেলা।

করোনাভাইরাসের সংক্রমণের প্রভাব এখনও ইংলিশ ফুটবলে পড়েনি, তবে এর প্রাদুর্ভাব চূড়ান্ত পর্যায়ে বলে ঘোষণা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাতে ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলেও যে ছন্দপতন হবে না, সেই শঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। অবশ্য ইংলিশ ক্লাবগুলো পূর্বসতর্কতা নিয়েছে। নিউক্যাসেল ইউনাইটেড তার খেলোয়াড়দের হাত না মেলানোর নির্দেশনা দিয়েছে।

ইতালিতে তিনি সিরি ‘সি’ ক্লাব ইউএস পিয়ানেসের ৩ খেলোয়াড়ের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে, আরও একজন টিম অফিশিয়ালও আছেন। সংক্রমণ ঠেকাতে পুরো ক্লাবকেই কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। পিয়ানেস এক বিবৃতিতে জানিয়েছে, ‘গত সপ্তাহের ম্যাচ খেলতে যাওয়া সব খেলোয়াড়, টেকনিক্যাল স্টাফ ও কোচকে এখন ১৫ দিনের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।’

/এফএইচএম/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের