জয়ী চট্টগ্রাম আবাহনী, বিবর্ণ শেখ রাসেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মার্চ ২০২০, ২১:১৮আপডেট : ০২ মার্চ ২০২০, ২১:২২

জয়ী চট্টগ্রাম আবাহনী, বিবর্ণ শেখ রাসেল গত লিগে দুর্দান্ত পারফরম্যান্স ছিল শেখ রাসেলের। ১৩ ক্লাবের মধ্যে হয়েছিল তৃতীয়। কিন্তু এই লিগে বড় বিবর্ণ লাগছে তাদের। জিততেই যেন ভুলে গেছে সাইফুল বারীর  দল। আগের ম্যাচ ড্রয়ের পর সোমবার তারা হেরেই গেছে। এবার হারের লজ্জা পেতে হয়েছে চট্টগ্রাম আবাহনীর কাছে। নিজেদের মাঠে চট্টগ্রাম জিতেছে ২-০ গোলে। অন্য ম্যাচে এগিয়ে থেকেও যোগ করা সময়ের গোলে হার এড়িয়েছে ব্রাদার্স ইউনিয়ন। উত্তর বারিধারার সঙ্গে ম্যাচটি শেষ হয়েছে ১-১ গোলে।

চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে ম্যাচের ১৮ মিনিটে প্রথম গোলের দেখা পায় চট্টগ্রাম আবাহনী। ব্রাজিলিয়ান স্ট্রাইকার নিক্সন গুলের্মের গোলে এগিয়ে যায় তারা। উইঙ্গার রাকিব হোসেন শেখ রাসেলের এক ডিফেন্ডারের কাছ থেকে বল কেড়ে নিয়ে পাস দেন নিক্সনকে, বক্সের বাইরে থেকে তার জোরালো শট রুখতে পারেননি গোলকিপার আশরাফুল ইসলাম রানা।

বিরতির পর ব্যবধান বাড়ানোর অনেক চেষ্টা করেও পারেনি চট্টগ্রামের দলটি। ৮৪ মিনিটে ফাঁকা পোস্ট পেয়েও বল ক্রসবারের ওপর দিয়ে মারেন শাখাওয়াত হোসেন রনি।

যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করে আকাশি-হলুদরা। বাঁ প্রান্ত থেকে রনির ক্রসে বদলি মান্নাফ রাব্বি বল জড়িয়ে দেন জালে।

চার ম্যাচে দ্বিতীয় জয়ে চট্টগ্রাম আবাহনীর পয়েন্ট ৭। এক ম্যাচ কম খেলে দ্বিতীয় হারে আগের দুই পয়েন্টই রয়েছে শেখ রাসেলের হাতে।

এদিকে বঙ্গবন্ধু স্টেডিয়ামে আর একটু হলেই ব্রাদার্সের বিপক্ষে তিন পয়েন্ট নিতে যাচ্ছিল উত্তর বারিধারা। কিন্তু শেষ পর্য়ন্ত নিতে পারেনি। ৪৮ মিনিটে সিমন ওবিওমাচুকুর লম্বা বল থেকে আরিফ হোসেন কোনাকুনি শটে বারিধারাকে এগিয়ে নেন।

যোগ করা সময়ে কর্নার থেকে এনকোচা কিংসলে গোল করে ব্রাদার্সকে এক পয়েন্ট এনে দেন।

চার ম্যাচে তৃতীয় ড্রতে তিন পয়েন্ট ব্রাদার্সের। এক ম্যাচ কম খেলা বারিধারা পেলো প্রথম পয়েন্ট।

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের