আবারও জাতীয় দলে ফিরতে চান জাহিদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মার্চ ২০২০, ২২:০৪আপডেট : ০২ মার্চ ২০২০, ২২:০৫

শেখ জামাল উইঙ্গার জাহিদ হোসেন সুদক্ষ ফুটবলার হিসেবে জাহিদ হোসেনের খ্যাতি আছে। ক্যারিয়ারের শেষের দিকে এসেও দুর্দান্ত খেলছেন এই উইঙ্গার। গতবার আরামবাগের হয়ে নিজের প্রতিভা দেখিয়েছেন। এবার প্রিমিয়ার লিগে শেখ জামালের হয়ে মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন। সোমবার দলের বড় জয়ে বড় ভূমিকা ছিল তার। চারটি গোলের তিনটির উৎস এই উইঙ্গার।

কিন্তু লিগে ভালো করেও জাতীয় দলে খেলার সুযোগ হচ্ছে না জাহিদের। সেই যে ২০১৬ সালে জাতীয় দল থেকে ছিটকে পড়েন বঙ্গবন্ধু গোল্ডকাপের সময় শৃঙ্খলাভঙ্গের দায়ে, আর ফেরা হয়নি। গতবছর আরামবাগ ক্রীড়াসংঘের হয়ে বেশ ভালো খেলেছেন। এবার আলো ছড়াচ্ছেন শেখ জামালের হয়ে।

লিগের এই উজ্জ্বল পারফরম্যান্স দিয়েই আবারও জাতীয় দলে ডাক পেতে চান জাহিদ। আজ ম্যাচ শেষে অ্যাথলেটিকস টার্ফে দাঁড়িয়ে অনেকটা ক্ষোভের সঙ্গ প্রশ্ন ছুঁড়ে দেন, ‘আমার খেলা দেখলে কেন আমাকে বাদ দেওয়া হবে? আমি কি গতবছর খারাপ খেলেছি?’

ইংলিশ কোচ জেমি ডে আসার পার একটু আশার আলো দেখতে পেয়েছিলেন জাহিদ। তার সঙ্গে কথাও হয়েছিল। জাহিদ নিজেই বলেছেন, ‘জেমি ডে আসার পর আমাকে ডেকেছিলেন। তখন আমি হালকা ইনজুরিতে ছিলাম। এরপর কী হলো বুঝলাম না। আর ডাকা হলো না।’

জাহিদ নিজেকেই সেরা মনে করেন, ‘কারও সঙ্গে আমার তুলনা করবেন না। আমিই সেরা। দেখুন আমার ক্যারিয়ার, আমার পারফরম্যান্স। আবারও জাতীয় দলে আমাকে ডাকা হলে দেশের স্বার্থে অবশ্যই সাড়া দেবো।’

জাহিদের লাল-সবুজ জার্সি গায়ে খেলার সামর্থ্য অবশ্যই আছে। শেখ জামালের কোচ শফিকুল ইসলাম মানিকের সেটা বলতে কোনও দ্বিধা নেই, ‘জীবন যদি জাতীয় দলে খেলতে পারে তাহলে জাহিদ কেন নয়? দুইজনের বয়স তো কাছাকাছি। জাতীয় দলে ডাকার ক্ষেত্রে বয়স নয়, মূল্যায়ন করতে হবে পারফরম্যান্স।’

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম