ব্রাজিলের বিশ্বকাপ বাছাই দলে নেইমার

স্পোর্টস ডেস্ক
০৭ মার্চ ২০২০, ১১:০৮আপডেট : ০৭ মার্চ ২০২০, ১১:১৬

ব্রাজিলের বিশ্বকাপ বাছাই দলে নেইমার চোট কাটিয়ে প্যারিস সেন্ত জার্মেইয়ে দুর্দান্ত খেলে যাচ্ছেন নেইমার। এবার ব্রাজিল সমর্থকরাও পেলেন সুখবর। নেইমার ফিরেছেন জাতীয় দলে। লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই দিয়ে ব্রাজিল দলে ফিরলেন এই ফরোয়ার্ড। তবে চোটে ছিটকে গেছেন গোলকিপার আলিসন।

শুরু হচ্ছে ২০২২ বিশ্বকাপ বাছাই পর্ব। লাতিন আমেরিকা অঞ্চল থেকে কাতারের মূল পর্বে জায়গা নিশ্চিতের লক্ষ্যে ব্রাজিলের প্রথম ম্যাচ বলিভিয়ার সঙ্গে। প্রথম পর্বে হবে দুটি ম্যাচ। ২৮ মার্চ ঘরের মাঠে বলিভিয়ার সঙ্গে খেলার পর ১ এপ্রিল সেলেসাওরা যাবে পেরুর মাঠে খেলতে।

এই দুই ম্যাচের স্কোয়াডে আছেন নেইমার। চোটের কারণে গত নভেম্বরে ব্রাজিলের প্রীতি ম্যাচ খেলতে না পারা পিএসজি ফরোয়ার্ডকে ফিরিয়েছেন কোচ তিতে। যদিও সাবেক বার্সেলোনা তারকার ফেরা নিয়ে সংবাদমাধ্যমের অতিমাত্রার প্রশ্নে কিছুটা বিরক্ত হয়ে পড়েছিলেন ব্রাজিল কোচ, ‘আশা করছি সব খেলোয়াড়ই তাদের সেরা জায়গায় আছে। একটা খেলোয়াড়ের জন্য আমাকে কেন ৩০০টা প্রশ্নের উত্তর দিতে হবে, অন্য সব কি খেলোয়াড় নয়? আমাকে সবসময়ই কঠিন সিদ্ধান্ত নিতে হয়, কারণ প্রত্যেকেই দুর্দান্ত ফর্মে থাকে, তার মধ্যে নেইমারও আছে।’

নেইমার ফিরলেও আলিসনকে পাচ্ছে না ব্রাজিল। নিতম্বের চোটে ছিটকে গেছেন লিভারপুল গোলকিপার।

বিশ্বকাপ বাছাই স্কোয়াড দিয়ে প্রথমবার ব্রাজিল দলে ডাক পেয়েছেন লিওঁ মিডফিল্ডার ব্রুনো গুইমারেস। দ্বিতীয় ম্যাচ খেলার অপেক্ষা আছেন আতলেতিকো মাদ্রিদ ডিফেন্ডার ফিলিপে। আর ২০১৫ সালের কোপা আমেরিকার পর প্রথমবার ডাক পেয়েছেন ফ্লামেঙ্গো মিডফিল্ডার এভারতন রিবেইরো।

ব্রাজিল স্কোয়াড:

গোলকিপার: ওয়েভারতন, এদেরসন, ইভান; ডিফেন্ডার: দানি আলভেস, দানিলো, রেনান লোদি, আলেক্স সান্দ্রো, মারকুইনোস, ফিলিপে, এদের মিলেতাও, থিয়াগো সিলভা; মিডফিল্ডার: আর্থার, কাসেমিরো, ব্রুনো গুইমারেস, ফিলিপে কৌতিনিয়ো, এভারতন রিবেইরো, ফাবিনিয়ো; ফরোয়ার্ড: নেইমার, গাব্রিয়েল জেসুস, রবের্তো ফিরমিনো, গাব্রিয়েল বারবোসা, এভারতন, রিচার্লিসন, ব্রুনো হেনরিক।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম