মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত সুপার মখ কাপে অবশেষে জয়ের মুখ দেখেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১২ ও ১৩ দল। আজ বৃহস্পতিবার কেএলএফএ সেন্টারে অনুষ্ঠিত প্লেট পর্বের ম্যাচে অনূর্ধ্ব-১২ দল কোরিয়ার গিওজে কিম জিঙ উ দলকে ৬-১ গোলে এবং অনূর্ধ্ব-১৩ দল কোরিয়ার সুওন এসবি উইঙ্সকে ৫-০ গোলে হারিয়েছে।
বাংলদেশে অনূর্ধ্ব-১২ দল প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে ছিল। রাশেদুল ও সীমান্ত দুটি করে গোল করেন আর অন্য গোলটি আসে আরাফাতের পা থেকে।
অনূর্ধ্ব-১৩ দলের প্রথম গোলটি করেন জিহান, দ্বিতীয় গোলটি আসে অমিতের পা থেকে, তৃতীয় গোলটি করেন ফাহিম। দ্বিতীয়ার্ধে জিহান ম্যাচে তার দ্বিতীয় গোলটি করলে বাংলাদেশ চার গোলে এগিয়ে যায়। খেলার শেষ দিকে রাজা বাংলাদেশের পঞ্চম গোলটি করলে পাঁচ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে অনূর্ধ্ব-১৩ দল।
/আরএম/এফআইআর/








