রিয়ালের আবেদন খারিজ

স্পোর্টস ডেস্ক
১১ ডিসেম্বর ২০১৫, ১৩:৫০আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৫, ১৪:০৫

denis-cheryshev-0312 কোপা দেল রেতে এক মৌসুম নিষেধাজ্ঞা পেয়েছে রিয়াল মাদ্রিদ। এর বিরুদ্ধে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছে আপিল করেও লাভ হয়নি ক্লাবটির। সেই আপিল আবেদন খারিজ করে দিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন।
কাদিজের বিপক্ষে কোপা দেল রের শেষ ম্যাচে নিষিদ্ধ খেলোয়াড়কে মাঠে নামানোর অভিযোগ ছিল রিয়ালের বিরুদ্ধে। গত মৌসুমে ভিয়ারিয়ালে খেলা ডেনিস চেরিশেভ শেষ তিন ম্যাচে হলুদ কার্ড পেয়েছিলেন। নিয়ম অনুযায়ী চলতি মৌসুমে ওই ম্যাচে সে নিষিদ্ধ ছিল। রিয়াল সেই নিষিদ্ধ খেলোয়াড়কে নামিয়ে ৩-১ গোলে জয়লাভ করে। ম্যাচে নিষিদ্ধ থাকা রাশিয়ান মিডফিল্ডার ডেনিস চেরিশেভ মাঠে নামেন এবং একটি গোলও করেন। খেলা শেষে স্প্যানিশ ফুটবল ফেডারেশনে বিষয়টি নিয়ে অভিযোগ করে কাদিজ। সেই অভিযোগের প্রেক্ষিতে রিয়ালকে চলতি মৌসুমের জন্য এই টুর্নামেন্টে থেকে বহিষ্কার করা হয়।
এ প্রসঙ্গে ফেডারেশনের আপিল কমিটি বলেছে, ‘খেলোয়াড়ের যোগ্যতা যাচাই করে খেলানোর বিষয়টির দায়ভার ক্লাবের ওপরই থাকে।’
তবে এখনই শেষ হয়ে যাচ্ছে না রিয়ালের আশা। প্রশাসনিক ট্রাইব্যুনাল যদি রিয়ালেরর আবেদন গ্রহণ করে। তখনই হয়তো রিয়াল মাদ্রিদ টুর্নামেন্টটিতে খেলার সুযোগ পাবে। 

/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম