লিভারপুলকে বিদায় করে আতলেতিকোর ইতিহাস

স্পোর্টস ডেস্ক
১২ মার্চ ২০২০, ১০:৫৯আপডেট : ১২ মার্চ ২০২০, ১৫:৫৩

মার্কোস ইয়োরেন্তে (ডানে) ও আলভারো মোরাতার গোলেই আতলেতিকোর ইতিহাস এক বছর আগে বার্সেলোনার বিপক্ষে ঘুরে দাঁড়ানোর অবিশ্বাস্য নজির গড়েছিল লিভারপুল। শেষ পর্যন্ত চ্যাম্পিয়নস লিগের শিরোপাও ঘরে তোলে তারা। সেই লিভারপুলকেই এবার বরণ করতে হলো নির্মম পরিণতি। ২-০ গোলে এগিয়ে থেকেও হেরে গেছে ইংলিশ ক্লাবটি। অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে আতলেতিকো মাদ্রিদ লিখেছে নতুন ইতিহাস।

অ্যানফিল্ডে অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে ৩-২ গোলের জয়ে দুই লেগ মিলিয়ে ৪-২ অগ্রগামিতায় কোয়ার্টার ফাইনালে উঠে গেছে আতলেতিকো। সমান্তরালে বিদায় ঘণ্টা বেজে গেছে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুলের।

শেষ ষোলোর দ্বিতীয় লেগে বারুদে এক ম্যাচ হয়েছে অ্যানফিল্ডে। প্রথম লেগ ১-০ গোলে হেরে আসায় শুরু থেকেই একের পর এক আক্রমণ করে গেছে লিভারপুল। ম্যাচে তারা ৭-৮ গোল করলেও অবাক হওয়ার কিছু থাকতো না। কিন্তু চীনের প্রাচীর হয়ে দাঁড়ানো আতলেতিকো গোলকিপার ইয়ান ওবলাক চোখ ধাঁধানো সব সেভে রক্ষা করেছেন মাদ্রিদের ক্লাবটিকে। এরপরও ২ গোলের লিড পাওয়া লিভারপুলের স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছেন বদলি খেলোয়াড় মার্কোস ইয়োরেন্তে। তার জোড়া গোলের সঙ্গে আলভারো মোরাতার লক্ষ্যভেদে অবিশ্বাস্য জয় পেয়েছে আতলেতিকো।

এরই সঙ্গে শেষ হয়েছে ঘরের মাঠে লিভারপুলের অপ্রতিরোধ্য যাত্রা। ২৫ ম্যাচ পর অ্যানফিল্ডে ইউরোপিয়ান প্রতিযোগিতায় প্রথম হারের তিক্ততা পেলো ইয়ুর্গেন ক্লপের দল।

গোলে শট করতে হবে, এই শপথ নিয়েই সম্ভবত মাঠে নেমেছিল লিভারপুল। তাদের নেওয়া ৩৪ শট সে কথাই বলে। তাদের দুর্দান্ত আক্রমণ আর আতলেতিকোর রক্ষণশীল ফুটবলে এগিয়ে যাওয়া ম্যাচের ৪৩ মিনিটে লিভারপুলই লিড নিয়েছিল জর্জিনিয়ো ভাইনালডামের গোলে। তাতে কোয়ার্টার ফাইনালে যাওয়ার সম্ভাবনা জোরদার হয় লিভারপুলের। কিন্তু নির্ধারিত সময়ের বাকিটায় আর বল জালে জড়াতে দেননি সফরকারী গোলকিপার ওবলাক।

৯০ মিনিট ১-০তে শেষ হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। কারণ দুই লেগ মিলিয়ে দল দুটির অবস্থান তখন ১-১ সমতায়। অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটেই গোল করে অ্যানফিল্ডে উৎসব ছড়িয়ে দেন রবের্তো ফিরমিনো। কিন্তু ম্যাচের তখনও অনেক নাটক বাকি!

৯৭ মিনিটে বদলি খেলোয়াড় ইয়োরেন্তে দারুণ গোল করে আনন্দ ছড়িয়ে দেন আতলেতিকোর ডাগআউটে। মিনিট নয়েক পর আবারও এই মিডফিল্ডার বল জালে জড়ালে কোয়ার্টার ফাইনালের পথটা আরও সুগম হয় মাদ্রিদের ক্লাবটি। আর অতিরিক্ত সময়ের শেষ মিনিটে মোরাতা গোল করলে ৩-২ গোলের জয়ের সঙ্গে চ্যাম্পিয়নস লিগের শেষ আট নিশ্চিত করে আতলেতিকো।

/কেআর/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের