জুভেন্টাস ডিফেন্ডার করোনায় আক্রান্ত

স্পোর্টস ডেস্ক
১২ মার্চ ২০২০, ১৫:৩০আপডেট : ১২ মার্চ ২০২০, ১৫:৩০

করোনাভাইরাসে আক্রান্ত জুভেন্টাস ডিফেন্ডার দানিয়েলে রুগানি করোনাভাইরাস ভয়াবহ রূপ নিয়েছে ইতালিতে। বন্ধ ঘোষণা করা হয়েছে প্রথম বিভাগ ফুটবল লিগ সিরি ‘আ’। এরপরও এই ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেলো না ইতালিয়ান ফুটবল। ইতালি ও জুভেন্টাস ডিফেন্ডার দানিয়েলে রুগানির পরীক্ষায় করোনাভাইরাস ‘পজিটিভ’ ধরা পড়েছে।

অথচ ইতালিয়ান ডিফেন্ডারের কোনোরকম লক্ষণই দেখা যায়নি! দুই দিন আগেও ইন্টার মিলানের বিপক্ষে জুভেন্টাসের পাওয়া ২-০ গোলের ম্যাচে বেঞ্চে ছিলেন রুগানি। এখন তাকে রাখা হয়েছে আইসোলেশনে। বিষয়টি নিশ্চিত করেছে জুভেন্টাস।

‘দানিয়েলে রুগানির পরীক্ষায় করোনাভাইরাস-কোভিড-১৯ পজিটিভ ধরা পড়েছে। তার মধ্যে ভাইরাসের কোনও লক্ষণ দেখা যায়নি। জুভেন্টাস ফুটবল ক্লাব সার্বক্ষণিক খোঁজ-খবর রাখছে।’— বিবৃতিতে জানিয়েছে জুভেন্টাস। ২৫ বছর বয়সী ডিফেন্ডারকে তুরিনের ক্লাবটির জার্সিতে নিয়মিত দেখা যায় না। চলতি মৌসুমে খেলেছেন ৭ ম্যাচ।

২০১২ সালে এম্পোলি থেকে ধারে জুভেন্টাসের যুব দলে যোগ দিয়েছিলেন রুগানি। এরপর ২০১৩ সাল থেকে খেলছেন জুভদের মূল দলে। অবশ্য ২০১৩ থেকে ২০১৫ পর্যন্ত ধারে ফিরে গিয়েছিলেন এম্পোলিতে। ২০১৬ সালে ইতালি দলে অভিষেক হওয়ার পর খেলেছেন ৭ ম্যাচ।

ভক্ত-সমর্থকদের উৎকণ্ঠা দূর করতে রুগানি টুইটারে লিখেছেন, ‘আপনি খবরটা পড়ে থাকতে পারেন, আর সে কারণেই আমি উৎকণ্ঠায় থাকা সেই সব মানুষকে জানাচ্ছি, আমি ভালো আছি।’

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম