সাইফকে রুখে দিলো আরামবাগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মার্চ ২০২০, ০১:১০আপডেট : ১৩ মার্চ ২০২০, ০১:১২

সাইফকে রুখে দিলো আরামবাগ

পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করে খেললো সাইফ স্পোর্টিং। কিন্তু আগে গোল করেও পুরো তিন পয়েন্ট নেওয়া হলো না দ্রাগো মামিচের দলের। আরামবাগ ক্রীড়াসংঘ তাদের রুখে দিয়েছে ১-১ গোলে। ৬ ম্যাচে দ্বিতীয় ড্রতে ১১ পয়েন্ট সাইফের। এক ম্যাচ কম খেলে ৫ পয়েন্ট আরামবাগের।

বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে দাপট দেখাতে থাকে সাইফ। ৩ মিনিটের সময় গোল বঞ্চিত থাকতে হয়েছে তাদের। মুরোলিমঝন আখমেদভের শট ক্রসবারে লেগে ফিরে এলে ফিরতি বলে দেইনার কর্দোবার শট গোললাইন থেকে ক্লিয়ার করেন এলিটা বেনজামিন।

২৮ মিনিটে গোলের দেখা পায় সাইফ। অধিনায়ক জামালের কর্নারে ইয়াছিন হেডে লক্ষ্যভেদ করেন।

বিরতির পর সাইফ এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল। কিন্তু জামালের শট পোস্টে লেগে ফিরে আসে। ৬২ মিনিটে আরামবাগ ম্যাচে সমতা ফেরায়। মোস্তফা মাহমুদের ক্রসে দিদারুল হক হেডে বল জালে জড়িয়ে দেন।

৭০ মিনিটে কিংসলে একক প্রচেষ্টায় বক্সে ঢুকে শট নিলেও তা থেকে গোল হতে দেননি গোলকিপার পাপ্পু হোসেন।

শেষ পর্যন্ত দুদল এক পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে।

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম