করোনার কারণে স্থগিত রিয়াল-সিটি ম্যাচ

স্পোর্টস ডেস্ক
১৩ মার্চ ২০২০, ১৩:১৯আপডেট : ১৩ মার্চ ২০২০, ১৩:২২

ম্যান সিটির মাঠ ইতিহাদ স্টেডিয়াম একের পর এক ম্যাচ বাতিল কিংবা স্থগিতের ঘোষণা আসছে। করোনাভাইরাস আতঙ্কে খেলোয়াড়-প্রশাসন থেকে শুরু করে আয়োজকেরা। চ্যাম্পিয়নস লিগ অন্তত ‘অক্ষত’ ছিল। এবার ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে বড় আয়োজনেও পড়লো করোনার প্রভাব। স্থগিত করা হয়েছে ম্যানচেস্টার সিটি-রিয়াল মাদ্রিদের শেষ ষোলোর দ্বিতীয় লেগ।

রিয়াল মাদ্রিদের বাস্কেটবল দলের এক খেলোয়াড়ের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। তাকে তো বটেই, ক্লাবের সব খেলোয়াড়কে স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে যাওয়ার ঘোষণা দিয়েছে মাদ্রিদের অভিজাতরা। স্বেচ্ছায় বিচ্ছিন্ন থাকার সময়কাল ১৫ দিন। রিয়ালের এই ঘোষণার পর লা লিগা কর্তৃপক্ষ অন্তত দুই সপ্তাহের জন্য স্থগিত করেছে লিগ।

এবার রিয়ালের চ্যাম্পিয়নস লিগের ম্যাচও স্থগিত করা হলো। আগামী মঙ্গলবার ম্যান সিটির মাঠ ইতিহাদে শেষ ষোলোর দ্বিতীয় লেগ খেলতে যাওয়ার কথা ছিল জিনেদিন জিদানের দলের। কিন্তু বৃহস্পতিবার রাতে ইংলিশ ক্লাবটি এক বিবৃতিতে ম্যাচটি স্থগিতের ঘোষণা দেয়।

ম্যান সিটি বিবৃতিতে জানিয়েছে, ‘রিয়াল মাদ্রিদের এক বাস্কেটবল খেলোয়াড়ের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়ার পর ক্লাবটি তাদের সব খেলোয়াড়ের স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে যাওয়ার ঘোষণা দিয়েছে। এরপর উয়েফার সঙ্গে যোগাযোগ করে আমরা মঙ্গলবারের (চ্যাম্পিয়নস লিগ) ম্যাচটি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছি।’

রিয়াল খেলোয়াড়দের শুভকামনা জানিয়ে ম্যানসিটি নিশ্চিত করেছে, তারা ইতিমধ্যে দর্শকদের টিকিটের টাকা ফেরত দিয়েছে। একই সঙ্গে জানিয়েছে, নতুন করে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগের সূচি করা হবে। সান্তিয়াগো বার্নাব্যুর প্রথম লেগ ২-১ গোলে জিতে ফিরেছে পেপ গার্দিওলার দল।

শুধু এই ম্যাচই নয়, স্থগিত করা হয়েছে জুভেন্টাস-অলিম্পিক লিওঁর শেষ ষোলোর ম্যাচটিও।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক