শেষ পর্যন্ত মোহামেডানে বিধ্বস্ত বারিধারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মার্চ ২০২০, ২১:২১আপডেট : ১৪ মার্চ ২০২০, ২১:২৪

মোহামেডানের গোল উদযাপন ম্যাচে একপর্যায়ে সমতা ফিরিয়েছিল উত্তর বারিধারা। তখন ইঙ্গিত মিলেছিল মোহামেডানের পয়েন্ট কেড়ে নিলেও নিতে পারে আলফাজ আহমেদের দল। কিন্তু লড়াকু সাদা-কালো দলটি শেষপর্যন্ত প্রতিপক্ষকে বিধ্বস্ত করেছে। শনিবার শন লেনের দল ম্যাচটি জিতে নিয়েছে ৪-১ গোলে।

ছয় ম্যাচে চতুর্থ জয়ে ১২ পয়েন্ট মোহামেডানের। এক ম্যাচ কম খেলা বারিধারার এটি চতুর্থ পরাজয়, আগের ১ পয়েন্টই তাদের সম্বল।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে দুই দলই সুযোগ পেয়েছিল। ম্যাচের ৩ মিনিটে বারিধারার ব্রাজিলিয়ান  লিওনার্দো ভিয়েরা লিমা বক্সে ঢুকে শট নিতে পারেনি। ২৪ মিনিটে উত্তর বারিধারাকে আবারও হতাশ করেন লিমা। আরিফ হোসেনের পাসে এই স্ট্রাইকার বল বাইরে মেরে সুযোগ নষ্ট করেন।

আত্মঘাতী গোলে ৩১ মিনিটে এগিয়ে যায় মোহামেডান। হাবিবুর রহমান সোহাগের ফ্রি-কিকে বক্সের জটলার ভেতর থেকে বল বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালে জড়িয়ে দেন সুমন রেজা।

বিরতির পর বারিধারা ম্যাচে সমতা নিয়ে আসে। ৫২ মিনিটে নয়ন মিয়ার কর্নার থেকে গোল করেন মারুফ আহমেদ।

এরপর থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় মোহামেডান। ৭১তম মিনিটে ফের এগিয়ে যায় আগের ম্যাচে বসুন্ধরা কিংসকে হারানো মোহামেডান। বাইলাইন থেকে সুলেমানে দিয়াবাতের ক্রস থেকে হেডে গোল করেন আমির হাকিম বাপ্পী।

চার মিনিট পর এক ডিফেন্ডারকে কাটিয়ে ডান পায়ের বাঁকানো শটে ব্যবধান বাড়ান মালির ফরোয়ার্ড দিয়াবাতে।

যোগ করা সময়ে দিয়াবাতের পাসেই এক ডিফেন্ডারকে ডজ দিয়ে আগুয়ান গোলরক্ষককে কাটিয়ে বাঁ পায়ের নিখুঁত শটে মোহামেডানের জয় সুনিশ্চিত করেন ওবি মোনেকে।

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী